ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

উত্তরায় ফের রাজউকের খালি প্লট দখলের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১২-২০২৫ দুপুর ১:৪৪

উত্তরায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এর খালি প্লট দখলকে কেন্দ্র করে আবারও একটি চক্রের তৎপরতা দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে উত্তরার সর্বমহলে। এবার উত্তরা ১৪ নম্বর সেক্টরে রাজউকের প্রায় ৭/৮ টি প্লট অবৈধভাবে দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান ঢাকা মেট্রোপলিটন শুটিং ক্লাব ও স্পোর্টস এডুকেশন একাডেমি কমপ্লেক্সের বিরুদ্ধে। দিনের পর দিন চলা দখলচেষ্টা দেখেও রাজউক কর্তৃপক্ষ কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না, না-কি নিতে পারছে না, এমন ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসির অনেকেই। দখলদারিত্ব ও প্লটের বিবরণ বিষয়ে স্থানীয় সূত্র থেকে জানা যায়,  ৫ আগস্টের আগে এ প্লটগুলোতে ছিল  উত্তরা ফুড কোর্ট নামক বিভিন্ন রেস্তোরাঁ। যা গড়ে তুলেছিলেন তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসানের ভাতিজা রাইসুল ইসলাম লিটন। তবে রাজউকের একটি বিশ্বস্ত সুত্র বলছে উত্তরা ১৪ নম্বর সেক্টরের এ এরিয়া জিরো হাইট ক্লিয়ারেন্স জোন।  তাই অধিকাংশ প্লটই মালিকানা বিহীন। এছাড়াও অনলাইন সূত্রে জানা যায়, ২০/এ রোডের ৩৬ নম্বর প্লটের মালিকানা ছাড়া এ রোডের  ৩৩,৩৫,৩৭,৩৯ এবং ২১/এ রোডে ৩৪,৩৮,৪০ প্লটগুলোও এখনও মালিকানা বিহীন রয়েছে। তবে কোন অদৃশ্য ক্ষমতায় ঢাকা মেট্রোপলিটন শুটিং ক্লাব ও স্পোর্টস এডুকেশন একাডেমি কমপ্লেক্স নামক প্রতিষ্ঠানটি এ প্লটগুলোর মালিক হয়েছে এ নিয়ে আলোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।  প্রতিষ্ঠানটি প্রথমে যে ব্যানার ঝুলিয়ে ছিল তাতে ছবি ব্যবহার করা হয়েছিল ফায়ার শুটিং প্রশিক্ষণের। পরবর্তী সময়ে সেই ব্যানার পাল্টে হয়ে যায় ফুটবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলার প্রশিক্ষণ একাডেমি।  আর এতে জনমনে  প্রশ্ন আরও দ্বিগুণভাবে ছাড়িয়ে পড়ে।
স্থানীরা গণমাধ্যম কে জানায়, রাজউকের উচ্ছেদ অভিযানের পর থেকেই বারবার ব্যানার পাল্টানো মানেই সুস্পষ্টভাবে ধরে নেয়া যায় দখলের চেষ্টা করা হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, আবাসিক এলাকায় এ রকম একটি শুটিং ক্লাব ও স্পোর্টস এডুকেশন একাডেমি কমপ্লেক্স এর জন্য অনুমোদন রাজউক কিভাবে দিল এটা বোধগম্য নয়। নাকি অনুমতি ছাড়াই ব্যানার দিয়ে কমপ্লেক্স বানানোর ঘোষণা দিয়েছে এটা খতিয়ে দেখা উচিত।  এছাড়াও এলাকাবাসীরা জানায়,  রাজউক কর্তৃপক্ষ- অফিসিয়াল রেকর্ড অনুযায়ী খালি প্লটগুলো চিহ্নিত করে অবৈধ-দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নিয়ে, খালি প্লটগুলো নিরাপদ করুক। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক দোকানী বলেন, রাজউকের উচ্ছেদ অভিযানের পর মুন্না নামক এক ব্যক্তি এসে বলেন, এখানে পুরোটাই সীমানা প্রাচীর  দেওয়া হবে। আর এ সীমানা প্রাচীর স্থাপনের জন্য এস.এম ট্রেনিং কর্পোরেশনের স্বত্বাধিকারী তোহা ইসলাম মুন্নাকে ঢাকা মেট্রোপলিটন শুটিং ক্লাব থেকে কার্যাদেশের একটি চিঠিও পাঠানো হয়েছে। যদিও সে কর্যাদেশের চিঠি’র স্বচ্ছতা নিয়ে রয়েছে নানান গুঞ্জন। প্রশ্ন উঠেছে সে কার্যাদেশের তারিখ (০৬-১১-২০২৫) থাকলেও সে চিঠিতে দর প্রস্তাব নং নেই। এবিষয়ে এস.এম ট্রেনিং কর্পোরেশনের স্বত্বাধিকারী তোহা ইসলাম মুন্নার কাছে মুঠোফোন জানতে চাইলে তিনি বলেন, আমি কি দখল করছি জায়গা? আমি ঠিকাদার হিসেবে সর্বনিম্ন রেটে কাজ পেয়েছি, তাই কাজ করছি, রাজউকের বৈধ ও অবৈধ বিষয়ে আমি কিছুই জানিনা এবং তারা আমাকে এই বিষয়ে জানায়নি, আপনি তাদের কাছ থেকে জেনে নিন।

এমএসএম / এমএসএম

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি