নিটোরের পরিচালক হিসেবে যোগদানে দৈনিক সকালের সময় এর অভিনন্দন
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর পরিচালক হিসেবে অধ্যাপক ডাঃমোঃ আবুল কেনান পুনরায় দায়িত্ব গ্রহণ করায় দৈনিক সকালের সময় পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার রাজধানীর শেরেবাংলা নগর, ঢাকা নিটোরের পরিচালক দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন শুরু করায় প্রতিষ্ঠানটির শিক্ষক, গবেষকসহ সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন যে তাঁর অভিজ্ঞতা,দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব এবং আধুনিক প্রযুক্তি-শিক্ষা উন্নয়নে নিরলস প্রচেষ্টা নিটোরকে আরও অগ্রগতির পথে এগিয়ে নেবে। পূর্ববর্তী দায়িত্বকালেই তাঁর দক্ষ ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি ব্যাপক প্রশংসা অর্জন করেছিল।
নিটোরের চলমান প্রকল্পসমূহ বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে গতিশীল করতে তাঁর নতুন মেয়াদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এসময় উপস্থিত ছিলেন ডাঃশেখ মুহাম্মদ আতিকুর রহমান উপ-পরিচালক (প্রশাসন) সদস্য সচিব ড্যাব নিটোর, যুগ্ম মহাসচিব ড্যাব কেন্দ্রীয় কমিটি । আরো উপস্থিত ছিলেন ডাঃ মোঃ রশিদুল আলম সহকারী পরিচালক প্রশাসন (নিটোর )ঢাকা ওডাঃ গোলাম মাহমুদ সুহাস সহ সম্পাদক সিএমই, কেন্দ্রীয় ড্যাব, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রমেক শাখা সহকারী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি, নিটোর। দৈনিক সকালের সময় পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাজী জাকির হোসেন, মেহেদী হাসান ও শাওন হুসাইন । এসময় অধ্যাপক ডা. মোঃ আবুল কেনানের সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মজীবন এবং ভবিষ্যৎ সাফল্যের জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা