ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এইচ.এস.সি পরীক্ষায় ফেল করায় হরিপুরে শিক্ষার্থীর আত্মহত্যা


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৮-২-২০২৩ বিকাল ৬:১২
সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ফেল করায় আরফিন আক্তার (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আটঘোরিয়া গ্রামে শিক্ষার্থীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
 
নিহত- আরফিন আক্তার আটঘোরিয়া গ্রামের জাবেদ আলীর মেয়ে। তিনি ডিকে ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
 
গেদুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মঞ্জুর হক সকালের সময়কে জানান, মেয়েটির মা বাড়িতে নামাজ পড়ছিলেন। তার বাবা বাসায় ছিলেন না। এ সময় রেজাল্ট শোনার পর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি ফাঁস দেন।
 
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সকালে সময়কে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মেয়েটি এইচএসসিতে অকৃতকার্য হয়েছে। সে ক্ষোভ থেকে হয় তো আত্মহত্যা করেছে। পরে আর বিস্তারিত বলা যাবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির