ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

গবির ফার্মেসি বিভাগের স্মৃতিচারণের আরেকটি দিন


গবি প্রতিনিধি photo গবি প্রতিনিধি
প্রকাশিত: ৮-২-২০২৩ রাত ৯:৫৪

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পংক্তিমালার মতোই পুনরায় নিজেদের মাঝে নিজেদের খুঁজে নিতে প্রতিষ্ঠার প্রায় ২৫ বছরে দ্বিতীয়বারের মতো পুনর্মিলনীর আয়োজন করছে গণ বিশ্ববিদ্যালয় (গবি) এর ফার্মেসি বিভাগ। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ফার্মেসি বিভাগের সাবেক ও বর্তমান প্রায় ৬০০ শিক্ষার্থীদের এই পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে সকলের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করাই মূল উদ্দেশ্য। এছাড়াও করোনার সময় থেকে বন্ধ থাকা বিভাগীয় এলামনাই কমিটি পুর্ণাঙ্গ করার কথাও রয়েছে। 

ফার্মেসি বিভাগে সদ্য ভর্তি হওয়া ৪৪ তম ব্যাচের শিক্ষার্থী মো: আরিফুল ইসলাম আরিফ বলেন, আমি ফার্মেসী পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য হলেও পূর্নমিলনী অনুষ্ঠানে ১ম ব্যাচ থেকে ৪৪ তম ব্যাচের সকল শিক্ষার্থীরা উপস্থিত থাকছে জেনেই আমি খুবই উৎফুল্ল। সেখানে আমরা সকলের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে পরিচিত হওয়ার সুযোগ পাবো। বড় ভাইয়া এবং আপুদের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো বলেও আমরা আশাবাদী।

বিভাগটির ২৭ তম ব্যাচের শিক্ষার্থী আশরাফুল কুদ্দুস জিমি বলেন, আমি ২০১৮ সালে ক্যাম্পাস থেকে বের হয়ে গিয়েছি। অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হবে এটা অনেক আনন্দের এবং আবেগ-উচ্ছ্বাসের। অনেক পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে কেবল এই অনুষ্ঠানের মাধ্যমেই দেখা হবে। স্মৃতিকাতর এই দিনটি আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলে আশা করছি।

বিভাগটির ২৪ তম ব্যাচের শিক্ষার্থী ও বর্তমানে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করা তানিয়া আহম্মেদ বলেন, গন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফার্মেসি বিভাগ সবচেয়ে বড় বিভাগ। আমাদের অনেক অ্যালামনাই বাংলাদেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যালসের অনেক ভালো অবস্থানে আছেন। অনেকে দেশের বাহিরেও আছেন, অনেকে আবার বিভাগেও রয়ে গেছেন শিক্ষক হিসেবে। এ বছরে ফার্মেসি বিভাগ পঁচিশ বছরে পদার্পন করবে। এ বিষয়টি মাথায় রেখে এই পুনর্মিলনী আয়োজন করা হচ্ছে। আমরা আশা করছি আমাদের প্রথম ব্যাচ থেকে শুরু করে পঁয়ত্রিশ তম ব্যাচ পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ সংখ্যক উপস্থিত থাকবেন এবং দিনটি সুন্দরতম একটি দিনে পরিণত হবে। এছাড়া স্বনামধন্য কোনো ফার্মাসিউটিক্যালসের প্রধান কর্মকর্তাকে নিয়ে আসার ইঙ্গিতও দেন তিনি। 

বর্তমান শিক্ষার্থীদের বিষয় উল্লেখ করে তিনি বলেন, এখানে বর্তমান শিক্ষার্থীরাও থাকবে যাতে করে সাবেক শিক্ষার্থীদের সাথে তাদের সম্পর্ক গভীর হয়। এ প্রোগ্রাম সুন্দরভাবে সফল করার জন্য বিভাগীয় প্রধান, সাবেক শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষকবৃন্দ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

সার্বিক বিষয়ে বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. খালেকুজ্জামান আনন্দ প্রকাশ করে বলেন, গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য ফার্মেসি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানটি প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হবে। ফার্মেসি পরিবারের সকল সদস্য আরও একবার নিজেদেরকে আত্মার বাঁধনে বাঁধার সুযোগ পারে বলে আশাবাদ ব্যক্ত করছি।

উল্লেখ্য, প্রতিষ্ঠাকাল ১৯৯৮ সাল থেকে অত্র বিভাগ হতে এই পর্যন্ত প্রায় দুইশত শিক্ষার্থী স্নাতক পাশ করেছেন এবং দেশ-বিদেশে ওষুধ শিল্পে গুরুত্বপূর্ন অবদান রেখে চলেছেন। বর্তমানে প্রায় চারশত শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। 

এমএসএম / এমএসএম

ডিআইইউতে প্রশাসনিক রদবদল: নতুন ডিন ও প্রক্টর নিয়োগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের কৃষি শিক্ষার মডেল হিসাবে তৈরি করাতে চান উপাচার্য

পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়নে বাকৃবিতে দিনব্যাপী কর্মশালা

ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি’র নতুন নেতৃত্বে সাইদুর-সাব্বির

ইবি'র দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত ভিসি ড. মতিনুর রহমান

গ্রিকালচারাল অলিম্পিয়াডে শেকৃবির শিক্ষার্থীদের সাফল্য

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে শেকৃবিসাসের নিউজ পোর্টাল উদ্বোধন ও বর্ষসেরা সাংবাদিক সম্মাননা প্রদান

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

ইবি'র ১৫তম ভিসি হলেন প্রফে:ড. মতিনুর রহমান

ইবি'র ইসলামিক এন্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদের নতুন ডিন প্রফে: আনোয়ারী

গণ বিশ্ববিদ্যালয় ব্লাড কালেক্টরসের কমিটি গঠন

গণ বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অতর্কিত হামলার শিকার শিক্ষার্থী

পবিপ্রবিতে ভিসিবিরোধী আন্দোলনে স্থানীয় যুবদলের হামলা, বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি