ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াল সৌদি আরব


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১-৭-২০২১ রাত ১২:৩৭

করোনা ভাইরাস মহামারীর ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সৌদি আরবের বাইরে অবস্থানরত প্রবাসীদের ভিসার মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের আওতায় থাকবে প্রবাসীদের ইকামা, এক্সিট ও রি-এন্ট্রি ভিসা। সৌদি বাদশাহ সালমানের নির্দেশে বিনামূল্যে এই ভিসার মেয়াদ বাড়ানো হবে। মঙ্গলবার (২০ জুলাই) সৌদি গ্যাজেট এ খবর জানিয়েছে।

করোনার কারণে যে দেশগুলোর প্রবাসীদের জন্য সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে সেসব দেশের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট (জাওয়াজাত) ইতোমধ্যে ইকামা, এক্সিট এবং রি-এন্ট্রি ভিসার মেয়াদ বিনামূল্যে বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে, যা আগামী আগস্টের শেষ অবধি পর্যন্ত বহাল থাকবে।

জাওয়াজাত জানিয়েছে, ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে দেশটির ন্যাশনাল ইনফরমেশন সেন্টারের সহযোগিতায়। এজন্য জাওয়াজাতের কোনো কার্যালয়ে যাওয়ার প্রয়োজন হবে না। 

এসপিএ আরো জানায়, কোভিড-১৯ মহামারীর প্রভাব ও সংকট মোকাবেলায় সৌদি সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির অর্থ মন্ত্রণালয় এমন পদক্ষেপ নিয়েছে।

করোনা মহামারীর কারণে সৌদিতে প্রবেশে বিধিনিষেধ আরোপ রয়েছে। তবে সংকট মোকাবেলায় নানা ধরনের উদ্যোগ নিচ্ছে সৌদি সরকার। এরই অংশ হিসেবে প্রবাসীদের জন্য এমন পদক্ষেপ নেয়া হলো।

জামান / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা