ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে পুলিশ ও বিকাশের সমন্বয় কর্মশালা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-২-২০২৩ দুপুর ৪:১২



ঢাকা, ফেব্রুয়ারী ০৯, ২০২৩: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে দিনব্যাপী কর্মশালা আয়োজন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং বিকাশ। রাজশাহী পুলিশ লাইনসে অনুষ্ঠিত “মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ” শীর্ষক এই কর্মশালায় অংশ নেন মেট্রোপলিটন পুলিশের ১৫০ জনের অধিক তদন্ত কর্মকর্তা।

কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস) মধুসূদন রায়, বিকাশের উপদেষ্টা ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অবসরপ্রাপ্ত) ড. মো. নাজিবুর রহমান, এবং বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম। অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায়।

গ্রাহকদের লেনদেন নিরাপদ রাখতে বিকাশ তার সমস্ত কার্যক্রম দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোরভাবে পরিচালনা করে থাকে। পাশাপাশি বিকাশ তার এজেন্টদের কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য এএমএল৩৬০ অ্যাপ ব্যবহার করে থাকে এবং নিয়মের কোনো ব্যত্যয় ঘটলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন জেলার পর এবার রাজশাহীতে আয়োজিত হলো কর্মশালাটি।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার