সময় টিভির বার্তাপ্রধানের নামে মামলা: প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন
“ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানি বন্ধ কর” প্রতিপাদ্যকে সামনে রেখে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ-এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে লালমনিরহাটে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের মিশন মোড় চত্ত্বরে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাটের সিনিয়র সাংবাদিক গোকুল রায়-এঁর সভাপতিত্বে এবং দৈনিক সকালের সময়ের প্রতিনিধি জামাল বাদশার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোর মনির সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, দৈনিক প্রতিদিনের বার্তার এসকে সাহেদ,সিনিয়র সাংবাদিক ও চ্যানেল২৪ এর নিজস্ব প্রতিবেদক মিলন পাটোয়ারী,বৈশাখী টিভির তৌহিদ লিটন,গাজী টিভির আলতাফুর রহমান,সিনিয়র সাংবাদিক আহমেদুল রহমান মুকুল, সময় টিভির রিপোর্টার জে আই সমাপ্ত প্রমুখ। এ সময় লালমনিরহাটে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের প্রকাশিত সংবাদ কারো বিরুদ্ধে গেলেই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের হয়রানি করার চেষ্টা করা হয়। অনেক ক্ষেত্রে সফলও হচ্ছে অনেক দূর্নীতিবাজ কর্মকর্তা,কর্মচারীরা। আইনের দরকার আছে। তবে সেই আইনে কেন সাংবাদিকদের বারবার হয়রানি করা হচ্ছে তা সাংবাদিকদের বোধগম্য নয়। দ্রুত সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির বন্ধ করতে আহবান জানানো হয়। এছাড়া সাংবাদিকদের কাজে বাধা বা হয়রানি হয় এমন ধারার সংশোধনেরও দাবি করেন উপস্থিত সাংবাদিকরা।সেই সাথে সাংবাদিকদের হয়রানির করার সাথে জড়িতদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
প্রসঙ্গত, ২০২২ সালের ৮ আগস্ট সময় টিভির স্ক্রলে ‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ, তদন্তে চার সদস্যের কমিটি গঠন’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। একই বছরের ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮-এর ২৫(১) (ক)/২৯ ধারায় মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে ৫০লাখ টাকার মানহানির অভিযোগ তুলে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও সময় টিভির রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা হয়।
এমএসএম / এমএসএম
মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক
খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা
পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে
বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা
রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি
রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন
মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু
সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি প্রশাসনের ভূমিকা নিরব
সাঘাটায় ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক ও মেম্বারসহ ৬ জন পুলিশ হেফাজতে, পরে মুচলেকায় মুক্তি
Link Copied