শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের সিরিজ জয়
টানা দ্বিতীয় জয়ে এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জিতলো ভারত। মঙ্গলবার (২০ জুলাই) কলম্বোয় দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের ৩ উইকেটে হারিয়েছে শিখর ধাওয়ান শিবির।
এদিন দাসুন শানাকার শ্রীলঙ্কা অভিষ্কা ফার্নান্ডোর (৫০) ও চরিথ আসালঙ্কার (৬৫) ব্যাটে ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে করে ২৭৫ রান। বল হাতে ভূমিকা রাখেন যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার ও দীপক চাহার।
চাহাল-ভুবি ৩টি করে উইকেট পেয়েছেন। চাহারের ঝুলিতে এসেছে জোড়া উইকেট। শ্রীলঙ্কার রান তাড়া করতে নেমে ভারত ৩৯ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলে। দ্রুত ফিরে যান গতম্যাচে দুরন্ত ফর্মে থাকা পৃথ্বী শ্বাহ (১৩) ও শিখর ধাওয়ান (২৯)। প্রথম ওয়ানডের আরেক তারকা ঈশান কিশানও ফিরে যান মাত্র ১ রানে।
এরপর ভারতের হাল ধরেন মণীশ পাণ্ডে ও সূর্যকুমার যাদব। ৩১ বলে ৩৭ রান করে এরপর মণীশ দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে যান। সূর্যকুমারের হাত শক্ত করতে এসে চূড়ান্ত ব্যর্থ হন হার্দিক পাণ্ডিয়া। তিন বল খেলে কোনো রান না করেই ফেরেন তিনি। ১১৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ভারত। লড়াই জারি রাখেন সূর্যকুমার।
৪৪ বলে ৫৩ রানের ইনিংস খেলে ফিরে যান মুম্বাই ইন্ডিয়ান্সের স্টার ব্যাটসম্যান। হার্দিক ব্যর্থ হলেও তার বড় ভাই ক্রুনাল পাণ্ডিয়া কিন্তু মান রাখেন। ৫৪ বলে শুধু ৩৫ রানের ইনিংসই খেলে না, আটে নামা দীপক চাহারের সঙ্গে লড়াইয়ে রাখেন ভারতকে।
ক্রুনাল পাণ্ডিয়ার বিদায়ের পর চাহার আর ভুবনেশ্বর কুমার ভারতকে জয়ের আলো দেখাতে শুরু করেন। ৫০ ওভারের ম্যাচটা কার্যত ২০ ওভারের ম্যাচে পরিণত হয়ে যায়। দীপক চাহার অনবদ্য লড়াই করেন ভুবিকে সঙ্গে নিয়ে।
৮২ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন চাহার। সাতটি চার ও একটি ছয়ে জীবনের প্রথম আন্তর্জাতিক অর্ধ-শতরান স্মরণীয় করে রাখেন তিনি। অন্যদিকে ভুবি অপরাজিত থাকেন ১৯ রানে। আগামী শুক্রবার সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচে ধাওয়ানরা শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে।
জামান / জামান
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো