কুয়াকাটার লেম্বুর চর এলাকা থেকে ৬ মলম পার্টি কে আটক করেন ট্যুরিস্ট পুলিশ
পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত লেম্বুরবন পয়েন্ট এলাকা থেকে মলম পার্টি চক্রের সাথে জাড়িত ছয় সদস্য আটক করেছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। বৃহস্পতিবার শেষ বিকেলে মানুষকে অজ্ঞান করার কিছু সরঞ্জাম ও নগত ৭৯ হাজার টাকা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মাদারীপুর জেলার চরমুগরিয়া এলাকায় মৃত সিরাজুল হাওলাদারের ছেলে শাহ আলম (৫২), একই এলাকার সিরাজুল হাওলাদারের ছেলে জাকির হাওলাদার (৪৫), শিবচরের মোতালেব ফকিরের ছেলে মাহবুব ফকির (৩৮), রাজৈর বদরপাশার আবুল হোসেনের ছেলে মামুন আকন (৪২) রাজবাড়ী জেলার ঠাকুর-নওপাড়ার সিরাজ মোল্লার ছেলে কুদ্দুস মোল্লা (৩৪), গোপালগঞ্জ জেলার মোকসেদপুরের রশিদ মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (৩৪)।পুলিশ সুত্রে জানা যায়, লেম্বুরবন এলাকার ব্যবসায়ী ইব্রাহিম ২৩,নামের এক লোককে গত কয়েকমাস আগে অজ্ঞান করে সর্বস্ব লুটেনেয়া কয়েকজনে তিনি ওই সৈকতে ঘোরাঘুরি করতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আঁটক করে। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার ড. মো. আশরাফুর রহমান জানান, ইব্রাহিম নামের এক ব্যবসায়ী আমাদের ফোন করে মলম পার্টির কথা বল্লে কাছাকাছি ওই এলাকায় দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে। তাঁদের সাথে মানুষকে অজ্ঞান করার কিছু সরঞ্জাম ও নগত টাকা পাওয়া যায়।
তিনি আরো বলেন, খোঁজ নিয়ে জানা যায় তাঁরা প্রত্যেকে চুরি, ছিনতাই, মলম পার্টিতে অংশগ্রহণ করা একাধিক মামলার আসামী। এখন পর্যন্ত মনে হচ্ছে তারা পেশাদার বড় কোনো মলম পার্টির সদস্য। আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করে পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।#
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied