ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

১৫ ফেব্রুয়ারী চিলমারী পৌঁছাবে বিশ্বের দীর্ঘযাত্রার প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ১০-২-২০২৩ দুপুর ২:১২
প্রমোদতরিটি আজ সুন্দরবন থেকে মোড়লগঞ্জের উদ্দেশ্য রওনা দিয়েছে।আগামীকাল বরিশাল ঘুরে ৯ ফেব্রুয়ারী চলে যাবে মেঘনা ঘাটে। মেঘনা ঘাটে নোঙর করার পর দুই দিন সোনারগাঁও ও ঢাকায় ঘুরে দেখবেন তাঁরা।
 
ঢাকা ঘোরার পর ১২ তারিখ আরিচা, ১৩ তারিখ টাঙ্গাইল ও ১৪ তারিখ সিরাজগঞ্জ হয়ে যাত্রীরা ১৫ ফেব্রুয়ারী  কুড়িগ্রামের চিলমারীতে পৌঁছাবে।চিলমারীতে কাস্টমস ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও এনবিআর। 
সেখানে ১৬ ফেব্রুয়ারী  রংপুরের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করবেন তারা। এরপর ১৭ ফেব্রুয়ারী চিলমারী থেকে ভারতের আসামে প্রবেশ করবে গঙ্গা বিলাস।
 
জাহাজটি ৫১ দিনের যাত্রায় ভারত-বাংলাদেশের ২৭টি নদীর প্রায় ৩ হাজার ২০০ কিলোমিটার নৌপথ পাড়ি দেবে। এ যাত্রার উদ্দেশ্য গ্রামীণ পর্যটনের বিকাশ ঘটানো। প্রমোদতরীটি ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে গত ১৩ জানুয়ারি যাত্রা করেছে। 
 
তিনটি ডেকসহ দৈর্ঘ্যে ৬২ মিটার লম্বা ও প্রস্থে ১২ মিটারের এমভি গঙ্গা বিলাসের ২৮টি বিলাসবহুল কামরায় সুইজারল্যান্ডের ২৭ জন ও জার্মানির ১ জন ভ্রমণ করছেন।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন