দোহারে শুকুর সাহেব স্মৃতি নাইট ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত
জমকালো আয়োজনের মধ্যদিয়ে ঢাকার দোহার উপজেলায় নয়াবাড়ি ইউনিয়নে শুকুর সাহেব স্মৃতি নাইট ক্রিকেট লীগ সিজন-১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে নয়াবাড়ি যুব সমাজের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহন করে নয়াবাড়ি রেঞ্জার্স ও নয়াবাড়ি টাইগার্স এ দুটি দল। এর মধ্যে নয়াবাড়ি টাইগার্স জয় লাভ করে।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এসময় তিনি বলেন, খেলাধুলাই পারে মাদক থেকে দুরে রাখতে। আমাদের ও থানাসহ সকলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি। আমার কাছে মাদকের বিষয় ফোন আসলে আমি ওসিকে বলি আইন অনুযায়ী ব্যাবস্থা নিতে। কারন আমরা চাই দোহারকে মাদক মুক্ত করতে। তিনি আরো বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনে আমাদের এমপি সালমান এফ রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। উক্ত খেলার উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, শুভেচছা বক্তব্য রাখেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, গেস্ট অফ অনার দোহার থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল, অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন, চেম্পিয়ান ট্রফিতাদা দোহার উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সেন্টু, রানার্সআপ ট্রফিদাতা নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. বিল্লাল হোসেন, প্রধান পৃষ্ঠপোষক নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়া, সার্বিক সহযোগিতায় ছিলেন, বিশ্ব জিৎ গুহ টুটুল।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ সাখাওয়াত হোসেন নান্নু, মোল্লা হাবিবুর রহমান, আহমদ আলী পাখি, মোন্নাফ মাদবর, মনির মোল্লা, সোহরাব হোসেন তালুকদার, কাজী আব্দুর রশিদ, সিকান্দার আলী মোল্লা, শহিদ খান, মনির হোসেন ভূইয়াসহ অসংখ্য দর্শকবৃন্দ।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
Link Copied