ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সিংড়ায় শতাধিক স্থাপনা, দোকানপাট উচ্ছেদ


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১০-২-২০২৩ বিকাল ৭:৩৯
 নাটোরের সিংড়ায় শতাধিক অবৈধ স্থাপনা এবং দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নাটোর - বগুড়া মহাসড়কের দু ধারে অভিযান পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এ অভিযানে নেতৃত্ব দেন।
এসময় চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 
 
অভিযান সূত্রে জানা যায়, নাটোর-বগুড়া মহাসড়কের সওজের জায়গা দখল করে সিংড়া উপজেলার জামতলী হাট এলাকায় রাস্তার দুই পাশে শতাধিক অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় উপজেলা প্রশাসন স্থাপনা সরিয়ে নিতে সময় নির্ধারণ করে মাইকিং করে। এর পর ওই এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা এবং দোকানপাট উচ্ছেদ করে উপজেলা প্রশাসন।
 
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় শুক্রবার সকাল থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ