বোলারদের সেরা দশে সাকিব
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের পর বুধবার (২১ জুলাই) ওয়ানডের সাপ্তাহিক র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে বেশ কিছু রদবদল এসেছে।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে দারুণ সময় পার করেছেন সাকিব আল হাসান। তিন ম্যাচে তাঁর সংগ্রহ ৮ উইকেট। যেখানে প্রথম ম্যাচেই ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। যার ফলে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে প্রবেশ করেছেন সাকিব। ৬৫০ রেটিং নিয়ে আট নম্বরে রয়েছেন তিনি।
সাকিবের উন্নতি হলেও অবনতি হয়েছে মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানের। ৬৯২ রেটিং নিয়ে দুই থেকে চারে নেমে গিয়েছেন মিরাজ। সেরা দশ থেকে জায়গা হারিয়ে এগারোতে নেমে গিয়েছেন মুস্তাফিজ। এই তালিকায় সবার ওপরে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট।
এদিকে বল হাতে ৮ উইকেট নেয়ার পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে ১৪৫ রান করেছেন সাকিব। যেখানে দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৯৬ রানের একটি ম্যাচ ইনিংস রয়েছে তাঁর। যার ফলে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা ৫ বোলার :
১. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ৭৩৭
২. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৭০৮
৩. ক্রিস ওকস (ইংল্যান্ড)- ৭০০
৪. মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ)- ৬৯২
৫. ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)- ৬৯১
ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা ৫ অলরাউন্ডার :
১. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৪১৬
২. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২৯৪
৩. ক্রিস ওকস (ইংল্যান্ড)- ২৮২
৪. রাশিদ খান (আফগানিস্তান)- ২৭০
৫. মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) -২৬৮।
জামান / জামান
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো