ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বড়লেখায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১১-২-২০২৩ দুপুর ২:৭

বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতি রুখে দেওয়ার প্রত্যয় নিয়ে মৌলভীবাজারের বড়লেখায় শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। শনিবার (১১ ফেব্রুয়ারি) বড়লেখা সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই সমাবেশ হয়েছে।

সকাল সাড়ে ১১টায় বড়লেখা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। বড়লেখা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুভ্রত দাস শিমুল, বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিল্লুর রহমান, বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান হোসেন প্রমুখ। এদিকে সমাবেশ শেষে বড়লেখা পৌর শহরে মিছিল করেছে আওয়ামী লীগ। এতে নেতৃত্ব দেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন। 

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন