২০৩২ অলিম্পিক আয়োজক ব্রিসবেন
করোনাভাইরাসের কারণে ১ বছর পিছিয়ে ২০২০ টোকিও অলিম্পিক হচ্ছে চলতি বছর। আনুষ্ঠানিকভাবে ২৩ জুলাই পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত মেগা এই আসরের। এর মধ্যেই ঘোষণা করা হয়েছে ২০৩২ অলিম্পিক আয়োজকের নাম। অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে বসবে ২০৩২ গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর।
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) তাদের সিদ্ধান্তে জানিয়েছে, ৭১/৫ ভোটে জিতে একপ্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০৩২ অলিম্পিকের স্বাগতিক হয়েছে ব্রিসবেন। এতে ৩২ বছর পর অস্ট্রেলিয়াতে আবার ফিরছে অলিম্পিক। এর আগে দুবার অলিম্পিক আয়োজনের সুখস্মৃতি আছে অস্ট্রেলিয়ার। সর্বপ্রথম ১৯৫৬ সালে মেলবোর্নে বসেছিল অলিম্পিকের আসর। এরপর ২০০০ সালে অলিম্পিকের স্বাগতিক হয়েছিল সিডনি।
তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়া আয়োজক হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন। স্কট বলেন, ‘অস্ট্রেলিয়াতে একটা সফল গেমস আয়োজন করতে কি লাগে সেটা আমরা জানি। কেবল ব্রিজবেন ও কুইন্সল্যান্ড নয়, পুরো দেশের জন্যই এটি ঐতিহাসিক দিন।’
সংখ্যাগরিষ্ঠতায় ব্রিসবেন আয়োজকের স্বীকৃতি পেলেও ২০৩২ সালের বৈশ্বিক ক্রীড়া আসরটি আয়োজনে আগ্রহ প্রকাশ করেছিল ইন্দোনেশিয়া, জার্মনি, চীন, হাঙ্গেরি ও কাতারের রাজধানী শহরগুলো।
২০২৪ অলিম্পিক হবে ফ্রান্সের শহর প্যারিসে, ২০২৮ অলিম্পিকের স্বাগতিক যুক্তরাষ্ট্রের শহর লস অ্যাঞ্জেলস।
জামান / জামান
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ