ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে ইউনিয়ন বিএনপি’র পদযাত্রা, গ্রেপ্তার আতঙ্কে নেতা-কর্মীরা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১-২-২০২৩ বিকাল ৫:৩৮

তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম বৃদ্ধির প্রতিবাদ এবং ১০ দফা দাবি আদালয়ের লক্ষ্যে আন্দোলনে তৃণমূল পর্যায়ের সকল স্তরের সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে সারা দেশের মতো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ৬ টি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠন। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে। এদিকে, ইউনিয়ন পর্যায়ে এই পদযাত্রাকে কেন্দ্র করে আবারও নেতাকর্মীদের গ্রেপ্তার মাঝে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান নেতারা।

পদযাত্রায় অংশ নেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূইয়া, যুগ্ম সম্পাদক ও কয়েড়া ওয়ার্ড বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিন্টু, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহীন, সম্পাদক মাকসুদ জামিল মিন্টু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, গোবিন্দাসী ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, সম্পাদক সোহাগ আকন্দ প্রমুখ।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত