দোহারে কৃষি জমি দখলের অভিযোগ
ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডি এলাকায় উকিল উদ্দিন নামে এক কৃষকের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী উকিল উদ্দিন জানান, আমরা প্রায় ৪৪ বছর ধরে আর,এস খতিয়ান-৮৫৮ ও দাগ নং- ৩০ এ ২২ শতাংশ জমি ভোগ করে আসছি এবং খারিজ করে নিয়মিত খাজনা পরিশোধ করে জমিতে চাষাবাদ করে আসছি। হঠাৎ স্থানীয় মোন্তাজ আকন্দ ও ওয়ার্ড মেম্বার জামাল বেপারীর উপস্থিতিতে আমার জমিতে সাইনবোর্ড ও চারপাশে পিলার স্থাপন করে আমার জমি দখল করতে চায়। পরে আমি সেগুলো সরিয়ে দিলে আমার বিরুদ্ধে উল্টো থানায় অভিযোগ করে। আমাকে হুমকি দেয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।
দখলের বিষয়ে জমি বিক্রেতা মো. ফজল খা বলেন, আমি মোন্তাজের কাছে যে জমি বিক্রি করেছি তার দখল বুঝিয়ে দিয়েছি অনেক আগেই। এখন উকিলের জমি কেন দখল করতে আসে আমরা জানিনা।
এবিষয়ে অভিযুক্ত মোন্তাজ আকন্দের বক্তব্য জানতে চাইলে তিনি বক্তব্য না দিয়ে বলেন সব ইউনিয়ন পরিষদ থেকে হয়েছে আপনারা থানায় গিয়ে জানেন।
এব্যাপারে জানতে ইউপি সদস্য জামাল বেপারী মুঠোফোনে বলেন তিনি জবাব দিতে বাধ্য নন। পরে তিনি উত্তেজিত হয়ে ফোন কেটে দেন।
ঘটনার বিষয়ে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী বলেন, মোন্তাজ আকন্দ জমির মালিকানা দাবি করে আমার কাছে একটি অভিযোগ করেন। পরে আমি উকিল উদ্দিনকে বারবার ডাকার পরেও সারা না পেয়ে মেম্বারকে দিয়ে জমিতে পিলার স্থাপন করি।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
Link Copied