ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬

বিএনপির আন্দোলন কখনো সফল হবে নাঃ খায়রুজ্জামান লিটন


বিএনপির আন্দোলন কখনো সফল হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বিএনপি-জামাতের নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে শনিবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগ টানা তিন মেয়াদে ক্ষমতায় রয়েছে। এর শেষ পর্যায়ে এসে বিএনপি সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিতে আন্দোলন করছে, সেই দাবি ভিত্তিহীন, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক। সংবিধান পরিবর্তন ছাড়া দাবি মানা সম্ভব নয়। আর সংবিধান পরিবর্তন করার সুযোগ নেই, কারণও নেই। সেই কারণে বিএনপির আন্দোলন কখনো সফল হবে না।

তিনি আরো বলেন, আমরা দেখেছি বিএনপি দেশের বিভিন্ন জায়গায় সমাবেশের নামে পিকনিক করেছে। পিকনিকের এই আন্দোলন করে সরকারের পতন ঘটানো সম্ভব নয়। বিএনপি যতদিন মাঠে থেকে আন্দোলন করবে, আমরাও নেতাকমীদের নিয়ে মাঠে থাকবো। বিএনপি জালাও-পোড়াও করবে, আমরা বসে থাকবো- এমনটি ভাবার কারণ নেই। আমরা রাজপথে থেকে বিএনপিকে প্রতিরোধ করবো।

উল্লেখ্য, রাজশাহী জেলার ৯টি উপজেলার ৭২টি ইউনিয়নে ব্যাপক পরিসরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা ও জনসাধারণ এতে অংশ নেন। রাজশাহী জেলার শান্তি সমাবেশের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন ও সদস্য বেগম আখতার জাহান।

শান্তি সমাবেশে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আরো বলেন, আওয়ামী লীগ কখনো পালাবে না। পালিয়ে গেছে তো তারেক জিয়া। আমরা ছিলাম, আছি ও আগামীতেও থাকবো। দেশে থেকেই আমরা জনগণের কল্যানে রাজনীতি করে যাব।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই মানুষের কল্যান হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আর বিএনপি কখনোই মানুষের কল্যান চায় না। অযৌক্তিক দাবিতে আন্দোলনের নামে সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বিএনপি। তাদের আন্দোলন ও অপচেষ্টা কখনো সফল হবে না। আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে চাইলে বিএনপিকে দাতভাঙ্গা জবাব দেওয়া হবে।’

খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে আজ উন্নয়ন দৃশ্যমান। আমরা নিজস্ব অর্থে বিশ্বের বিস্ময় পদ্মা সেতু নির্মাণ করেছি। ঢাকায় মেট্রোরেল চালু হয়েছে। কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। ঈশ্বরদীর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে। এভাবে বাংলাদেশ যখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, তখন দেশের অগ্রযাত্রাকে রুখতে বিভিন্ন ষড়যন্ত্র-চক্রান্ত করছে বিএনপি-জামায়াত। তাদের চক্রান্ত ও ষড়যন্ত্র কোনোদিন সফল হবে না। বাংলাদেশের এই অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না।

শান্তি সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান। সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক। সসমাবেশে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার

পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা

গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর

ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক

হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা

ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র‌্যাব

মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড

ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪

জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে

কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট