ভালোবাসার দুরন্তপনা
ভালোবাসার দুরন্তপনা
অপূর্ব চৌধুরীভালোবাসা একটি পাগলামি,
পাগলামো ছাড়া ভালোবাসা হয় না।
ভালোবাসা আলো নয়,
আলোর খোঁজে অন্ধকারে চলা।
হিসেব করে ভালোবাসা হয় না,
ভালোবাসা বে-হিসেবী।যে মানুষ ভালোবাসার জন্যে
খরচ করতে জানে না,
সে মানুষ ভালোবাসা বোঝে না।
গণনা করে ভালোবাসা কিনতে চায়,
ভালোবাসা দাম দরে মেলে না।ভালোবাসা মানে অন্যের কাছে পাগলামি,
নিজের কাছে রাজা রানি।
ভালোবাসা মানে
একটি হতচ্ছাড়ার কিছু না হয়ে ওঠা।
ভালোবাসা মানে জীবন তুচ্ছ করার খ্যাপামি।
ভালোবাসা মানে অযথা বৃষ্টিতে হাঁটাহাঁটি,
ভালোবাসা মানে শার্টের বোতাম খুলে ছোটাছুটি।ভালোবাসায় লজ্জা থাকে না,
লজ্জা পেলে ভালোবাসা হয় না।
ভালোবাসা এক দুরন্ত হাওয়া,
পুড়ে না, কেবল সে পোড়ায়;
দূরে গিয়ে কাছে আসে,
কাছে গিয়ে দূরে যায়,
ভালোবাসা এক অবিরাম পথ চলা।
থেমে গেলে ভালোবাসা
নিষ্প্রাণ কিছু আসা যাওয়া।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী