জেলা আইনশৃংখলা কমিটির সভা
মুন্সিগঞ্জ জেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি রবিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল সভায় সভাপতিত্ব করেন। সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক জেলার মাদক নির্মুল, বাল্য বিবাহ প্রতিরোধ, অবৈধ কারেন্ট জাল বন্ধকরণ, যানজট নিরসন সহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি জোর নির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়ের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন, সিভিল সার্জন ডাঃ মঞ্জুরুল আলম, সরকারি হরেগঙ্গা কলেজ প্রিন্সিপাল প্রফেসর আব্দুল হাই তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান, মুন্সিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শহিদ ই হাসান তুহিন, দৈনিক সভ্যতার আলো র সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মুহাম্মদ আল জুনায়েদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( গজারিয়া) জিয়াউল ইসলাম চৌধুরি সহ সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ।
আরো উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর মেয়র হাজী আব্দুস সালাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড অজয় কুমার চক্রবর্তী, চর কেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আফসার উদ্দিন ভুইয়া, সহ জেলার সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানরা সহ র্যার, কোস্ট গার্ড, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাগন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied