রাজশাহী মাদার বক্স কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজশাহী মাদার বক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ সালমা শাহাদাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক সোনিয়া রহমান ও অধ্যাপক তাহমিনা পারভীন বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ সালমা শাহাদাত বলেন, পড়ার পাশাপাশি শারীরিক সুস্থতার প্রয়োজন রয়েছে। আর এই সুস্থতার পূর্ব শর্ত হচ্ছে খেলাধুলা। খেলাধুলা ভালো করলে জীবন-জীবিকার নিশ্চয়তা পাওয়া যায় তেমনি দেশ ও বিদেশে সুনাম অর্জন করা সহজতর হয়।
উল্লেখ্য, প্রতিযোগিতায় ৪০০ মিটার দৌড়, স্মৃতিশক্তি পরীক্ষা, সুই সুতা পরানো, শিক্ষকদের হাড়িভাঙ্গা, লৌহ গোলক নিক্ষেপ সহ পঞ্চাশটি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। এতে কলেজের প্রায় ৭৫ জন ছাত্রী অংশ নেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied