ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে দোকানপাঠ ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১২-২-২০২৩ দুপুর ৪:৮
লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগরের বুড়ীরবাজার এলাকায় শান্তি সমাবেশ ও পদযাত্রাকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় দোকানপাঠ ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ব্যবসায়ীবৃন্দ।
 
রবিবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১১টা মহেন্দ্রনগর -বড়বাড়ী সড়কের বুড়ীরবাজার  এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
 
উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এ কর্মসূচির কারণে মহেন্দ্রনগর-বড়বাড়ী সড়কের দু'পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে দুপুর ২টার দিকে লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ মতিয়ার রহমান এসে আন্দোলনরত দোকান মালিকদের ক্ষতিপূরণ ও বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেন।
 
উল্লখ্য, শনিবার (১১ফ্রেব্রুয়ারী) দশদফা দাবী আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের সকল ইউনিয়নে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে জেলা বিএনপি। পাশাপাশি বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশের ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামীগ। এরই অংশ হিসেবে  বিক্ষোভ মিছিল চলাকালে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই বুড়ির বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য তাহমিদুল ইসলাম বিপ্লব আহত হন। অপর দিকে বিএনপির অভিযোগ আওয়ামীগের নেতা কর্মীরা মহেন্দ্রনগর ইউনিয়নের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মজিদ মন্ডলের বাড়ী ভাংচুরসহ  ১০টির অধিক মোটরসাইকেল ভাংচুর করে । উভয় দলের এ সংঘর্ষে প্রায় ১৫ জন নেতা কর্মী আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে চিকিৎসা নেন। পরে শনিবার  সন্ধ্যায় আওয়ামীগের নেতাকর্মীদের মহেন্দ্রনগর বাজারে শান্তি সমাবেশ চলাকালে  বিএনপি নেতাকর্মীরা বুড়ির বাজারে অবস্থিত আওয়ামী সমর্থকদের দোকান ঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠে। এদিকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। পরে লালমনিরহাট জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে পরিবেশ শান্ত করে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার