দেবীগঞ্জে আ'লীগের শান্তি সমাবেশে হামলার অভিযোগে দেড়শ জনকে আসামী করে দুই মামলা
দেবীগঞ্জে আ'লীগের শান্তি সমাবেশে হামলার ঘটনায় দুই মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত দুই মামলায় সাতজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১১ ফেব্রুয়ারী) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার চিলাহাটি ইউনিয়নে আ'লীগের শান্তি সমাবেশ ও বিএনপি'র পদযাত্রা সম্পন্নের লক্ষ্যে দুই দলের নেতা-কর্মীরা ভাউলাগঞ্জ টাওয়ার মোড়ে মুখোমুখি হলে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় ইউনিয়ন আ'লীগের অর্ধ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছে বলা জানা যায়। রুবেল, শাহজাহান ও নূরনবী নামে আ'লীগের তিন নেতা কর্মী গতকাল (শনিবার) ঘটনার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এর মধ্যে নূরনবী গুরুতর আহত হওয়ায় গতকালই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
দেবীগঞ্জ থানা পুলিশের তথ্য অনুযায়ী, নূরনবী ও শাহজাহান বাদী হয়ে শনিবার দিবাগত রাতে দেবীগঞ্জ থানায় দুইটি মামলা দায়ের করেন। এতে বিএনপি নেতা রহিমুল ইসলাম বুলবুল, হারুন অর রশিদ সহ ৪৪ জনের নাম ও অজ্ঞাত ১৪০-১৫০ জনকে আসামী করা হয়।
এই ঘটনায় গতকাল রাতেই সোনাহার ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শহীদ আলীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ ফেব্রুয়ারী) তাদের আদালতে সোপর্দ করা হয়।
এই বিষয়ে জানতে উপজেলা বিএনপি'র সদস্য সচিব আব্দুল গণি বসুনিয়ার ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
দেবীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied