ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সাবিনাদের এশিয়া কাপের মিশন শুরু


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৭-২০২১ দুপুর ১২:১১

১৯ জুলাই নারী ফুটবল লিগ শেষ হয়েছে। এর পরের দিনই ক্যাম্পে উঠেছেন সাবিনা-কৃষ্ণারা। বসুন্ধরা কিংস, আতাউর রহমান সহ আরো কয়েকটি ক্লাব থেকে ডাক পাওয়া ফুটবলার ২০ জুলাই বাফুফে ভবনে জাতীয় দলের ক্যাম্পে উঠেছেন। সেপ্টেম্বরে সিলেটে নারী এশিয়া কাপ বাছাইয়ের জন্য সাবিনা খাতুনদের এই মিশন। 

২০ জুলাই ক্যাম্প শুরু হওয়ায় ঈদের দিন বাফুফে ভবনেই কেটেছে নারী ফুটবলারদের। সতীর্থদের সঙ্গে আনন্দে দিন কাটিয়েছেন তারা। মাত্র লিগ ফুটবল শেষ  হওয়ায় ঈদের জন্য তিন দিন ছুটি পেয়েছেন নারী ফুটবলাররা। ২৪ জুলাই থেকে বাফুফে ভবন সংলগ্ন টার্ফে শুরু হবে অনুশীলন। জাতীয় ফুটবল দল ২০১৯ সালের মার্চে নেপালে সাফের পর আর কোনো টুর্নামেন্ট ও ম্যাচ  খেলেনি। দুই বছর পর জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্প শুরু হল। 

মহিলা এশিয়া কাপ ফুটবলের বাছাইয়ে বাংলাদেশ জর্ডান ও ইরানের গ্রুপে পড়েছে। ২৮ দল এশিয়া কাপ বাছাইয়ে অংশ নিচ্ছে। চারটি গ্রুপে চারটি করে দল, অন্য চার গ্রুপে তিনটি করে দল। আট গ্রুপের চ্যাম্পিয়ন দল এশিয়া কাপে খেলার সুযোগ পাবে।
 
১২-২৫ সেপ্টেম্বরের মধ্যে হবে বাছাইয়ের গ্রুপের ম্যাচগুলো। তিন দলের গ্রুপ পড়ায় সর্বমোট ম্যাচ তিনটি। এই সময়ের মধ্যে বাংলাদেশ এএফসির সঙ্গে আলোচনা করে সুবিধাজনক সময়ে সূচি নির্ধারণ করবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পরিবর্তে সিলেটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। 

জামান / জামান

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ