দোহারে জরায়ু মুখের ক্যান্সার বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত
'এ যাত্রা কারো একার নয়" এই স্লোগানে ঢাকা দোহার উপজেলায় ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের আয়োজনে জরায়ুমুখের ক্যান্সারের বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তাররা জানান ভায়া টেস্ট এর মাধ্যমে জরায়ু ক্যান্সার জানা যেতে পারে আর এটি করতে কোন টাকা লাগে না। বাংলাদেশে প্রতিদিন গড়ে ২৮ জন নারী মারা যাচ্ছে জরায়ুমুখের ক্যান্সারে। এই রোগে আপনিও আক্রান্ত হতে পারেন সে জন্য দ্রুত চিৎসা নিতে হবে। রোগের প্রকোপ সংক্রান্ত সম্পর্কে বলা হয় ৫ কোটিরও বেশি বাংলাদেশী নারী জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। সংক্রমণ বিষয় বলা হয় যৌন সংস্পর্শে এই রোগ ছড়ানোর প্রধান মাধ্যম। এই রোগ থেকে বাঁচতে হলে এইচপিভি ভ্যাকসিন নিতে হবে,নিয়মিত ভায়া,প্যাপস,বাল্যাবিবাহ বন্ধ করা, ধুমপান বন্ধ করা এবং স্বাস্থ্যসম্মত জীবন যাপন করতে হবে
সোমবার দুপুর একটায় দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এই ক্যান্সারের বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসীমউদ্দিনের সভাপতিত্বে ও ডা: শিউলির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলার চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি মো: আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্য আলমগীর হোসেন বলেন, আমাদের মা-বোনদের ভ্যাকসিন দিতে হবে যাতে করে এই জরায়ু মুখের ক্যান্সার রোগে আক্রান্ত না হয় সে জন্য। ইনসেপ্টা মানুষের মনকে জয় করে নিয়েছে। আমাদের স্বাধীনতা পেয়েছি প্রায় পঞ্চাশ বছর। অর্থনৈনিক পরিবর্তন না হলে আমাদের স্বাস্থ্য ক্ষাত এত উন্নত হত না। করোনার সময় অনেক ধনী রাষ্ট্রগুলো যখন করোনার ভ্যাকসিন পাননি তখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য দ্রুত করোনার ভ্যাকসিন পাওয়ার ব্যাবস্থা করে দিয়েছে। এই "papilovax" আমাদের অনেক প্রয়োজন জরায়ু মুখের ক্যান্সারের জন্য। ক্যান্সার প্রাথমিক পর্যায়ে প্রথম ধাপে ধরা পড়লে রোগীকে বাঁচানো সম্ভব কিন্তু সেটি বেশী গভীরে চলে গেলে তার বাঁচার সম্ভবনা কম হয়ে পরে। ভ্যাকসিনের বিষয়ে সচেতনতার জন্য আমাদের স্কুল গুলোতে যেতে হবে। আমাদের দোহারের মানুষ যাতে ১০০% এই ভ্যাকসিনের আওতায় আসে সে জন্য আমি মুক্তাদির ও সালমান এফ রহমান স্যার এর সাথে কথা বলবো দোহারের জন্য বিশেষ সুবিধা পাওয়ার জন্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোবাশ্বের আলম, দোহার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বৃিথী, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, দোহার উপজেলার প্রকৌশলী হানিব মুহাম্মদ মুরশিদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ডা: উম্মে হুমায়া কানেতা,ডা: হারুন, দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়ন চেয়ারম্যান রাশেদ চোকদার, অত্র প্রতিষ্ঠানের ডাক্তার ও কর্মকর্তা,ইন্টার্নী ডাক্তার,ইনসেপ্টার দোহার উপজেলার দায়িত্ব পাপ্ত কর্মকর্তা, বিডি ক্লিনের কর্মকর্তারা প্রমুখ।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ