গণতান্ত্রিক দেশকে এগিয়ে নিতে সাংবাদিকতা একটা গুরুত্বপূর্ণ পেশাঃ ডা. এনামুর রহমান
ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, গণতান্ত্রিক দেশকে এগিয়ে নিতে সাংবাদিকতা একটা গুরুত্বপূর্ণ পেশা। সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা না থাকলে আমরা অন্ধকার জগতে বাস করতাম। সরকারের পক্ষে সবকিছু তথ্য সংগ্রহ করা কখনোই সম্ভব নয়। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে থাকে এবং সেই সংবাদের উপর ভিত্তি করে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।
প্রতিমন্ত্রী বলেন, গবিসাস পজিটিভ নিউজ করে যা আমাদের সরকার চায়। আশাকরি ভবিষ্যতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের এবং বাংলাদেশের চেতনায় উপর ভিত্তি করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংবাদ পরিবেশন করবেন। জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, মাদক ও ষড়যন্ত্রের প্রতিবাদে সোচ্চার থাকবেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় ট্রান্সপোর্ট চত্বরে আয়োজিত ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) এর সভাপতি বরাতুজ্জামান স্পন্দন। বেলুন উড্ডয়নের মাধ্যমে এই অনুষ্ঠানটি উদ্ভোধন করা হয়। ট্রান্সপোর্ট চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয় এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে গবিসাসের কার্যালয়ে এসে র্যালি শেষ হয়।
এসময় বিশেষ অতিথি উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, “গবিসাস প্রথম থেকেই সৃজনশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রেখেছে। আশাকরি এই ধারা অব্যাহত থাকবে। ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সংশ্লিষ্টদের সবার উত্তরোত্তর সফলতা কামনা করছি।"
এসময় আরও উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, এসিআই এনিমেল হেলথের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ শাহিন শাহ, গবিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ, বিভিন্ন অনুষদের শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নেতৃবৃন্দরা।
ক্যাম্পাস সাংবাদিকতায় বিগত দুই বর্ষ সেরা সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে বর্ষসেরা ফিচার লেখক মোঃ রাকিবুল হাসান ও সানজিদা জান্নাত পিংকি এবং বর্ষসেরা রিপোর্টার তানভীর আহমেদ ও বরাতুজ্জামান নির্বাচিত হয়েছেন। ১০ম বর্ষপূর্তি উপলক্ষ্যে গবিসাসের সাবেক নেতৃবৃন্দের প্রদান করা হয় সম্মাননা স্মারক।
গবিসাসের সাবেক সহ-সভাপতি সুপর্ণা রহমান টুছি এবং সাধারণ সম্পাদক হাসিব মীরের সঞ্চালনায় গবিসাসের প্রথম প্রকাশনা ‘১০ পেরিয়ে!’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়৷ সভার সভাপতিত্ব করেন গবিসাস সভাপতি মোঃ বরাতুজ্জামান স্পন্দন।
সন্ধ্যায় দেশের গালি বয় খ্যাত রানা ও মাহমুদ হাসান তাবিব পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এ ছাড়াও গণ বিশ্ববিদ্যালয় মিউজিক কমিউনিটি ও সাধারণ শিক্ষার্থীরা নাচ-গানের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
Link Copied