ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নাচে-গানে বসন্ত বরণ করে নিলো জবি শিক্ষার্থীরা


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১৩-২-২০২৩ রাত ১০:৪১
নানান আয়োজনে একদিন আগেই ঋতুরাজ বসন্তকে বরণ করে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ।সোমবার (১৩ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বসন্তবরণের আয়োজন করে বিভাগটি।
 
অনুষ্ঠানে সকালে থেকেই বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা শাড়ি পাঞ্জাবি পড়ে আসতে শুরু করেন। এসময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি জয়।বসন্তবরণ অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।এসময় আরও উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীর, ড. লিয়াকত হোসেন মাহমুদ, মো. আব্দুল মান্নান, ড. মো. শাখাওয়াত হোসন সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
 
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কামালউদ্দীন বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল কর্মকাণ্ড জ্ঞান অর্জন ও অন্বেষণ হলেও মানবিক সুকুমারবৃত্তি জাগ্রত করতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংস্কৃতি চর্চার অন্যতম সুযোগ হয়ে ওঠে এ ধরনের উৎসবের মাধ্যম।'
 
সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমাদের সমস্ত উৎসব মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে ঘনিষ্ঠ করার জন্য, আরও কাছে আনার জন্য। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীর সুপ্ত প্রতিভা বিকশিত হয়। বাঙ্গালী সাংস্কৃতিক জাতি। আর সংস্কৃতি আমাদের প্রাণ। এমন সাংস্কৃতিক এবং সৃজনশীল কাজের সাথে আমরা একাউন্টটিং বিভাগ সবসময়ই আছি এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা

জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন

জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন

সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি

প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর

জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’

জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প

দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা

রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক