ভালোবেসে বিয়ের ৫ মাসের মাথায় লাশ হলেন গৃহবধূ পপি
লালমনিরহাটে ভালোবেসে বিয়ের মাত্র পাচ মাসের মাথায় লাশ হয়েছেন পপি রানি নামের এক গৃহবধূ। সোমবার (১৩ ফেব্রুয়ারী) রাতে কালিগঞ্জ উপজেলার গোড়লে অবস্থিত পপির শ্বশুর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে কালিগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য সূত্রে জানা গেছে, ৫ মাস আগে একই উপজেলার গোড়ল ইউনিয়নের শিবরাম গ্রামের রুহিদাস চন্দ্র রায়ের ছেলে উজ্জ্বল চন্দ্র রায়কে ভালোবেসে বিয়ে করেন পাশ্ববর্তী চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের পপি রাণী। বিয়ের পরপরই যৌতুকের জন্য চাপ দিতে থাকে স্বামী উজ্জ্বল।পপির ভ্যানচালক গরিব বাবা যৌতুকের কিছু টাকা দিলেও আরো টাকা দাবী করেন উজ্জল।দাবিকৃত টাকা না পেয়ে স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়ায় জড়াতো স্বামী। সম্প্রতি স্থানীয় এক অষ্টপ্রহরের অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে কথাকাটিও হয়েছিলো দুজনের। গত সোমবার রাতে স্বামীর বাড়ীর বিছানায় পড়ে থাকা পপির মরদেহের খবর পায় পুলিশ।খবর পেয়ে গৃহবধু মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এটিএম গোলাম রসুল জানান,রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ(১৪ ফেব্রুয়ারী) মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাটের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied