সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ।
আজ শুক্রবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে জিতলেই এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেবে টাইগাররা। হারারেতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ছিল বাংলাদেশের শততম টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচে ৭ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় পায় টাইগাররা। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি ও বল হাতে একটি উইকেট নিয়ে ম্যাচসেরা হন সৌম্য সরকার। এর আগে নিজেদের শততম টেস্ট, শততম ওয়ানডেতেও জিতেছিল বাংলাদেশ।
চলতি বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আগামী আগস্টেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরে দলের এই দুর্দান্ত পারফরম্যান্স সামনের সিরিজগুলোতে কাজে দেবে।
টি-টোয়েন্টি ক্রিকেটে এ পর্যন্ত বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে ১৪ বার। যার মধ্যে বাংলাদেশের ১০ জয়, পরাজয় ৪টি। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এ পর্যন্ত ম্যাচ খেলেছে ১০০টি। যার মধ্যে জয় মাত্র ৩৩ এবং পরাজয় ৬৫টিতে। বাকি দুই ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল আসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ