রাজধানীর বিভিন্ন এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান
রাজধানীর যাত্রাবাড়ি আর.কে মিশন রোড ও ডেমরা পাইটি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ও ঢাকা জেলা প্রসাশন। মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারী এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ৫ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ২ লাখ দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ টিকাটুলি এলাকাধীন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী। তিতাসের পক্ষে নেতৃত্ব দেন মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ এর ডিজিএম প্রকৌশলী মনিরুল ইসলাম।
এ বিষয়ে প্রকৌশলী মনিরুল ইসলাম দৈনিক সকালের সময় কে বলেন, ২টি আবাসিক বাড়ি এবং ২টি বানিজ্যিক প্রতিষ্টানে অবৈধভাবে তিতাসের সংযোগ এনে ব্যাবহার করছিলেন এবং একটি বাড়িতে বকেয়া পাওনা ছিল।খবর পেয়ে তিতাসের পক্ষ থেকে অবৈধ ভাবে ব্যবহৃত গ্যাস সংযোগ ও বকেয়া গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।আর.কে মিশন রোড এলাকার ১৩৯ নং হোল্ডিংয়ে ক্যাফে সিয়াম নামক একটি প্রতিষ্ঠান অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল।অবৈধ ভাবে ব্যাবহৃত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং মালিককে নগদ ৭০ হাজার টাকা জড়িমানা করা হয়।
এ ছারাও ডেমরা পাইটি এলাকার লতা ব্রান্ড মশার কয়েল কারখানায় অবৈধ ভাবে গ্যাস সংযোগ এনে মশার কয়েল উৎপাদন করে আসছিল।পরে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।এ সময় কারখানার মালিক কবির কে না পাওয়ায় ৭ টি মটর ১৪ টি মশার কয়েল তৈরির ডাইস,১০০ মিটার পাইপ জব্দ করা হয়। এবং কারখানাটি সিলগালা করা হয়।
তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনাকালে আর.কে মিশন রোডের নাবিলা মঞ্জিল ৮৩/৩ নং হোল্ডিং মালিক কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, এছাড়াও ৮৪/১ হোল্ডিং মালিক তোতা মিয়াকে অতিরিক্ত চুলা ব্যাবহার করার কারনে ১ লক্ষ টাকা,৮৪/১ আর.কে মিশন রোডের বাড়ির মালিক কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আহসান উল্লাহ নামক বাড়ির মালিক ৩ টি ডাবল চুলার অনুমোদন এনে ৯ টি ডাবল চুলা ব্যাবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ এর ডিজিএম প্রকৌশলী মনিরুল ইসলাম।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন