ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে পারিবারিক কলহের জেরে বৃদ্ধা নিহত,স্বামী আটক


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৫-২-২০২৩ দুপুর ১:২৯
লালমনিরহাটের আদিতমারীতে পারিবারিক কলহের জেরে ৫৫ বছর বয়সী জাহানারা নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে।এ ঘটনায় মৃত বৃদ্ধার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
 
বুধবার(১৫ জানুয়ারী সকাল অনুমান ৮ টার দিকে উপজেলার সারপুকুর তেলিটারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহানারা ঐ এলাকার মতিয়ার রহমান কাছুর(৬০) স্ত্রী।স্থানীয় সূত্র জানায়,আজ সকালে স্বামী স্ত্রীর মাঝে তামাক রোদে শুকাতে দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়।পরে স্বামী কাছু স্ত্রী জাহানারাকে একটি থাপ্পড় দেয়।সে রাগে স্ত্রী বাহওরে বাহিরে রাস্তায় বের হয়।পরে সেখানেই তার মৃত্যু হয়। নিহতের মেয়ে জানান,সকালে তামাক রোদে শুকাতে দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়েছিলো তার মা বাবার। পরে তার মা বাড়ির বাহির বের হয়।কিন্তু কিছুক্ষণ পর সে জানতে পারে মা জাহানারা মারা গেছে। স্থানীয় বাসিন্দা রাজু মিয়া জানান, শুনলাম তামাক শুকানোকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়েছিলো। সেসময় স্ত্রী স্বামীকে আঙ্গুল তুলে কথা বলায় স্বামী তাকে থাপ্পড় দিলে অন্যত্রে সরে যায় স্ত্রী। এর কিছুক্ষণ পর ওই মহিলা মারা যায়। পরে পুলিশ এসে নিহতে লাশ উদ্ধার করে।
 
এ বিষয়ে আদিতমারী থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান,খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো।এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণের জন্য প্রস্তুতি চলছে।সকালে স্বামী ও নিহত স্ত্রীর মধ্যে ঝগড়ার কথা শুনেছি।জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মতিয়ার রহমান কাছুকে আটক করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার