ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

নারী ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব, আকসুকে জানিয়েছে বিসিবি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-২-২০২৩ দুপুর ৩:৩৫

নারী বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত জাতীয় দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন দলের বাইরে থাকা আরেক ক্রিকেটার। একটি গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।

বিষয়টি নিয়ে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা অবগত রয়েছেন। তবে এটি তদন্ত করার পুরো দায়িত্ব আইসিসির দুর্নীতি দমন বিভাগের (আকসু) ওপর পড়েছে। নাদেল বলেন, 'আমরা শুনে সঙ্গে সঙ্গেই আইসিসিকে জানিয়ে দিয়েছি। আইসিসি এখন তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমাদের এই মুহূর্তে বলার কিছুও নেই এবং করণীয় কিছুও নেই। যেহেতু এটা আকসুর বিষয়, তারা সহযোগিতা চাইলে আমরা করব এ পর্যন্তই।'

নাদেল যোগ করেন, 'আমাদের খেলোয়াড় যখন প্রস্তাব পায়, দক্ষিণ আফ্রিকায় তখন সে ম্যানেজমেন্টকে বিষয়টি জানায়। এরপর সেখান থেকে বিসিবিকে জানানো হয় পরবর্তীতে বিসিবি আইসিসিকে জানিয়েছে। আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট (আকসু) এখন বিষয়টা দেখছে। এখন আইসিসির এখতিয়ার, তারা যেটা করবে।

এর আগে দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, জাতীয় দলের বাইরে থাকা সোহেলি ইসলাম বিশ্বকাপ স্কোয়াডের এক সদস্যকে ফিক্সিংয়ের ইস্যু নিয়ে প্রস্তাব দেন। যদিও আফ্রিকায় থাকা সেই ক্রিকেটার এ প্রস্তাবে রাজী হননি। দুজনের কথোপকথনের একটি অডিও প্রকাশ করেছে গণমাধ্যমটি।

কোনো ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিং, স্পষ্ট ফিক্সিং বা ম্যাচের কোনো তথ্য ফাঁস করার প্রস্তাব দেওয়া হলে দ্রুতই তা দুর্নীতি বিভাগকে জানানোর কড়া বাধ্যবাধকতা আছে আইসিসির। দুর্নীতির প্রস্তাব পেয়ে কোন ক্রিকেটার তা গোপন করলেও আছে শাস্তির বিধান। তিনবার এরকম প্রস্তাব পেয়ে তা গোপন রাখায় শাস্তি পেতে হয়েছিল টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

এমএসএম / এমএসএম

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার

জাপানকে ১১ বার হারালেও ব্রাজিলের শেষ ম্যাচ ছিল ‘বিব্রতকর’

ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচ বললেন, আর্জেন্টিনা বিশ্বকাপের সেরা

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

আসল রূপে ফিরল ব্রাজিল

‘ভিনি একজন শীর্ষমানের ফুটবলার, বিশ্বের অন্যতম সেরা’

কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া