খালিয়াজুরীতে তিন কেজি গাজাসহ আটক ৩
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলাধীন মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর থেকে তিন কেজি গাজাসহ তিনজনকে আটক করেছে খালিয়াজুরী থানা পুলিশ।
আটককৃতরা হল অত্র জেলার মদন উপজেলা সদরের পুর্ব ও দক্ষিণ পাড়া গ্রামের মোঃ সেকেন্দর আলীর ছেলে কবির খাঁ(২৫),মোঃ আবুল মিয়ার ছেলে ফরিদ মিয়া(৩০), মোঃ সেকুল মিয়ার ছেলে মোঃ পিয়াস মিয়া (২২)।
পুলিশের তথ্যসূত্রে জানা যায়, গতকাল রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিদর্শক মোঃ রিয়াজুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় খালিয়াজুরী উপজেলাধীন মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের শিশু মিয়ার বাড়ীর দক্ষিন পার্শ্বে গাজা ক্রয় বিক্রয় প্রাক্কালে তিন কেজি গাজাসহ সহ তাদেরকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ খায়রুল বাশার বলেন,গোপন সূত্রের ভিত্তিতে গাজা বিক্রির সময় তাদেরকে আটক করে, ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯( ক)/৪১ ধারায় নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন
শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি
রাণীনগরে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ,দুই ব্যবসায়ীর অর্থদণ্ড
কুড়িগ্রামে যুবশক্তির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
অবৈধভাবে গাছ কর্তনের অভিযোগে বাগান ম্যানেজারের বিরুদ্ধে মামলা
টানা বৃষ্টিতে বারহাট্টার জনদুর্ভোগ চরমে
চট্টগ্রাম বিভাগে বন্যা : প্রাণহানি বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি
নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, চার উপজেলায় পানিবন্দি ৮ লাখ মানুষ
মানববন্ধনের পর ইসলামপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড
Link Copied