ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

হাতীবান্ধায় আইডিয়াল ক্যাডেট স্কুল এর ভিত্তিপ্রস্তর স্থাপন


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-২-২০২৩ দুপুর ৪:৩৪
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল ক্যাডেট স্কুল ক্যাম্পাস-১ এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও ক্যাম্পাস-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের মাটি ও মানুষের স্বপ্নদ্রষ্টা লালমনিরহাট-১ আসানের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মোতাহার হোসেন এমপি ।
 
অনুষ্ঠানের শুরুতেই গার্ড অব অনার এর মধ্যে দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেয়া হয়। অতপর পবিত্র কুরআন তিলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উক্ত প্রতিষ্ঠানের সভাপতি জনাব মাহমুদুল হাসান সোহাগ শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকমী, রংপুর বিভাগ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, হাতীবান্ধা উপজেলা শাখা। 
 
সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা প্রতিষ্ঠানটি ২০১৪সালে প্রতিষ্ঠিত করি। প্রতিষ্ঠানটি হাটি হাটি পা পা করে ১০বছরে পর্দাপণ করেছে। প্রথমে আমরা প্লে থেকে কেজি-৩ শ্রেণি দিয়ে শুরু করেছিলাম এখন তা পর্যায়ক্রয়ে কেজি-৫, ৮ম ও ১০ম শ্রেণি পর্যন্ত খোলা হয়েছে। এবারের আমাদের এস.এস,সি প্রথম ব্যাচ পরীক্ষা দিবে। এখন আমারা ক্যাম্পাস-২ এর শিশু বিকাশ শাখা খুলেছি। আজ আমাদের ক্যাম্পাস-১ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। আমরা বহুতল বভনের মধ্যে দিয়ে স্কুলটিকে আরও এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ্।
 
প্রতিষ্ঠানের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ গোলজার আলম খান। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে মাঈশা মেহেজাবিন প্রিথিলা, সকল ছাত্র-ছাত্রীদের পক্ষে, ইয়াসমিন মুসতারি মারিয়া (১০ম) সকল অভিভাবকের পক্ষে, মোছাঃ রওশন আরা বেগম, শিক্ষকদের মধ্যে কণিকা আক্তার বক্তব্য রাখেন।
 
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ রেজাউল করিম প্রধান জুয়েল, অধ্যক্ষ, হাতীবান্ধা এস.এস সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, সাবেক ইউপি চেয়ারম্যান, নুরুল আমিন, সাবেক ভাইস চেয়ারম্যান, কে.এম আমজাদ হোসেন তাজু, হাবিবুল্ল্যাহ্ বাহার, সাবেক অধ্যক্ষ, ভবানীপুর ছেপাতিয়া মাদ্রাসা ও অফিসার ইনচার্জ, হাতীবান্ধা থানা শাহ্ আলম ,ডাউয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম প্রমুখ।
অনুষ্ঠানে শেষে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা