না বলা ভালোবাসা
না বলা ভালোবাসা
কখনো বলা হয়নি তোমায়, হয়তো তুমিও বোঝোনি কোনদিন
তোমার ঐ চোখের নীলে হারিয়েছে ফ্যাকাশে মন আমার
ভালোবেসে রঙিন হতে তোমার চোখের নীলে।
হয়তো কখনো বুঝেছো, নয়তো চেষ্টা করোনি বুঝতে আমায়
হতেও পারে অবুঝ সেজে এড়িয়ে গিয়েছো যেন চাইতে না পারি
ঠোটের কোনের ঐ মিষ্টি হাসির ছোঁয়া নিতে।
আমি তুমি দু’জনেই জানি কেন বলতে পারিনি কখনো তোমায়
কেন দূর থেকে শুধু অপলক তাকিয়েই থেকেছি অথচ বলতে পারিনি,
বোঝাতেও পারিনি এ অবুঝ মন হারিয়েছে তোমাতে।
সামনে দাড়িয়ে চোখে চোখ রাখার মতো সাহস কখনোই ছিলোনা
হয়নি আজও। সেই আমি কিভাবে বলতাম বলো সাপটে ধরে নরম হাত-
“কোন বাধাই বুঝিনা আমি, শুধু মিশে যেতে চাই তোমাতে”।
তখন বললে হয়তো রক্ত আগুন হয়ে দূরে চলে যেতে চিরতরে
হয়তো আর কোনদিনও দেখা হতোনা কাঁপা ঠোটের কোণের মাদক হাসি
হতোনা আকাশ নীলে ঘুড়ি উড়ানো তোমার চোখের কোণে।
হতেও পারতো ভালোবেসে নিজেকে সপে দিতে আমার বাহুডোরে
শীতের কাথা হয়ে জড়িয়ে উষ্ণ করতে আমার এ শীতল দেহ
কিংবা নতুন সূর্য হয়ে দূর করে দিতে সকল অমানিশা।
কি-ই-বা হয়েছে বলো তাতে, পেরেছি কি তোমাকে রাখতে
আমার চোখের আঙিনায়! ঠিকই তুমি হারিয়েছিলে নামহীন ঠিকানায়
ফিরেছো তবে অবেলায় যখন হারিয়েছি আমি নিজেরই মালিকানা।
মনের কোণে তোমার সেই জায়গা টুকু এখনো বিক্রি হয়নি, সত্য বলতে
আমি পারিনি কাউকে দিতে তার মালিকানা। জায়গাটা তো তোমার নামে দলিল করা
আমার কি সাধ্য আছে বলো তোমার জমি বর্গা দেয়া?
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী