আইসিসির ভুলে ফের শীর্ষে উঠেছিল ভারত
গত ১৭ জানুয়ারি প্রযুক্তিগত ভুলের কারণে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল ভারত। মাত্র দুই ঘণ্টা পর সেই ভুল সংশোধন হলে আবার অস্ট্রেলিয়ার পেছনে পড়ে যায় তারা। এক মাস না যেতে আবারো একই ঘটনা ঘটলো।
বুধবার বিকালে আইসিসি ওয়েবসাইটে প্রকাশিত র্যাংকিংয়ে ভারতকে শীর্ষে দেখা যায়। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে তারা পেছনে ফেলে অস্ট্রেলিয়াকে (১১১)। কিছুক্ষণ পর ভুল সংশোধন করা হয়। যদিও বিষয়টি নিয়ে খুব বেশি বিতর্ক ওঠেনি, কারণ কদিন আগেই ইনিংস ব্যবধানে অজিদের প্রথম টেস্টে হারায় ভারত।
এই সবশেষ র্যাংকিং অনুযায়ী দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে তিন সংস্করণেই এক নম্বর হয় ভারত। র্যাংকিং সংশোধন হলে আবার অস্ট্রেলিয়া শীর্ষে ফেরে, তাদের পয়েন্ট ১২৬। ভারতের রেটিং ছিল অপরিবর্তিত।
কয়েকটি সূত্রমতে আইসিসির দুবাই অফিসের ডিজিটাল টিম হিসাবনিকাশে গড়বড় করে ফেলায় এমনটা হয়েছে, ‘অল্প সময়ের জন্য একটি প্রযুক্তিগত ভুলে ভারতকে আইসিসির ওয়েবসাইটে এক নম্বর টেস্ট হিসেবে দেখানো হয়েছিল, পরে সেটা সংশোধন করা হয়েছে।’
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!