ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক পাওয়েল, ওয়ানডেতে হোপ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-২-২০২৩ দুপুর ১:৩৬

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডেই ওয়েস্ট ইন্ডিজ বিদায় নিলে পদত্যাগ করেন সীমিত ওভারের অধিনায়ক নিকোলাস পুরান। এবার সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণে আলাদা অধিনায়ক নির্বাচিত হলেন। ওয়ানডেতে নেতৃত্ব দেবেন শাই হোপ এবং রভম্যান পাওয়েল হবেন টি-টোয়েন্টির অধিনায়ক।

আগামী ১৬ মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে অধিনায়কত্ব শুরু করবেন হোপ ও পাওয়েল। হোপ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের যে কোনো দলের অধিনায়ক নির্বাচিত হওয়া বিশাল সম্মানের। এমন একটি দলকে নেতৃত্ব দিতে পারা, যারা অবিশ্বাস্য তাৎপর্য বহন করে, সেটা যে কারো শৈশবের স্বপ্ন।’

পাওয়েলও রোমাঞ্চিত, ‘ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়ার চমৎকার সুযোগ পেয়ে আমি বিনীত ও কৃতজ্ঞ। আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান হিসেবে দেখছি এটাকে।’

প্রীতি / প্রীতি

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের