শ্যামনগর কাশিমাড়ী ইউনিয়নে এসওডি'র উপর পুনরূজ্জীবিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি'র উপর পুনরূজ্জীবিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ) সকাল ১০ টায় কাশিমাড়ী ইউনিয়নে পরিষদের হলরুমে ইউএসএআইডি এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এস ডি আর আর প্রকল্পের কার্যক্রমের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি'র উপর পুনরূজ্জীবিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজী আনিছুজ্জামান (আনিচ) অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন।
উক্ত প্রশিক্ষণে মূল প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন, শ্যামনগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ শাহিনুর ইসলাম।
তিনি সকল সদস্যদের দুর্যোগের পূর্বে, দুর্যোগ কালীন ও দুর্যোগ পরবর্তী কালীন সময়ে করনীয় সম্পর্কে ধারণা প্রদান করেন। প্রশিক্ষণ পরিচালানা করেন, এস ডি আর আর প্রকল্প কর্মকর্তা (ডিআরআর) দিপঙ্ককর সাহা। প্রশিক্ষণে দুর্যোগের স্থায়ী আদেশাবলী এসওডি এর আলোকে দুর্যোগের আইন ও দ্বায়িত্ব, কর্তব্য বিষয়ক ধারনা প্রদান করা হয় সদস্যদের মধ্যে । প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ ।
প্রীতি / প্রীতি
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান