শিরোপার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা
দরজায় কড়া নাড়ছে বিপিএলের অন্তিম মুহূর্ত। বাকি শুধু শিরোপা নির্ধারণী ম্যাচ। মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরের ফাইনালে টস জিতে ফিল্ডিং নিয়েছে কুমিল্লা।
মাশরাফি বিন মর্তুজা বরাবরই ভাগ্যবান অধিনায়ক। নেতৃত্ব দিয়ে বিপিএলের সাত টুর্নামেন্টের চারটিতেই শিরোপা জিতেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। অন্যদিকে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সও কম যায় না। বিপিএলের সবচেয়ে সফল দলটির ঝুলিতে আছে তিনটি শিরোপা।
এবারের বিপিএলে মোট তিনবার দেখা হয়েছে কুমিল্লা-সিলেটের। শেষ দেখায় সিলেটকে সহজেই হারিয়েছিল কুমিল্লা। তবে লিগ পর্বে প্রথম ম্যাচেই সিলেটকে হারের মুখ দেখিয়েছিল মাশরাফির দল। লিগের দ্বিতীয় ম্যাচে জিতেছিল সিলেট। তাই প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ থাকছে মাশরাফি-মুশফিকদের।
কুমিল্লা একাদশঃ লিটন দাস, সুনীল নারিন, জনসন চার্লস, ইমরুল কায়েস(অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মঈন আলী, জাকের আলী, আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম।
শাফিন / শাফিন
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!
জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের