ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

প্রথম অধিনায়ক হিসেবে শততম ম্যাচ খেলার নজির গড়লেন মাশরাফি বিন মুর্তজা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-২-২০২৩ বিকাল ৬:৪২

পর্দা নামার দ্বারপ্রান্তে বিপিএলের নবম আসর। বৃহস্পতিবার শিরোপার লড়াইয়ে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্স। আর এ ম্যাচের মধ্য দিয়ে বিপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে শততম ম্যাচ খেলার নজির গড়লেন মাশরাফি বিন মুর্তজা।

বিপিএলের মঞ্চে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৬৪টি জয়ের রেকর্ডও মাশরাফির দখলে। হার আছে ৩৫টি। শতকরা জয় ৬৪ দশমিক ৬৪ শতাংশ।

২০১২ সাল থেকে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই অধিনায়ক হিসেবে খেলছেন মাশরাফি। বিপিএলের সবচেয়ে সফল অধিনায়কও নড়াইল এক্সপ্রেস। এবার নিয়ে অধিনায়ক হিসেবে পঞ্চমবার ফাইনাল খেলছেন ম্যাশ। আগের চারবারই অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন মাশরাফি।

বিপিএলের প্রথম দুই মৌসুমেই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন মাশরাফি। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে হ্যাটট্রিক শিরোপা জেতেন ম্যাশ। এরপর পঞ্চম আসরে রংপুর রাইডার্সের জার্সিতে চ্যাম্পিয়নের স্বাদ পান দেশসেরা অধিনায়ক। 

শাফিন / শাফিন

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের