দেশি-বিদেশী ব্রান্ডের ভিন্ন স্বাদের খাবার নিয়ে অনলাইন গ্রুপের ‘এএস ডব্লিও মেগা ফুড পার্কের’ উদ্বোধন!
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন ইসিবি চত্বরে এসএস ডব্লিও মেগা ফুড পার্ক।বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধায় অনলাইন গ্রুপের কর্নধার খান মোহাম্মদ আক্তারুজ্জামানের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় নতুনধারার খাবার শপ। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিঃআইজিপি মোঃ জামিল আহমেদ ।
উদ্ভোদনের পরে এ উপলক্ষে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে গানে গানে দর্শকদের মাতিয়ে তোলেন নতুন প্রজন্মের কন্ঠ শিল্পীরা।এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অর্থ উপদেষ্টা শাহ আলম সিদ্দিকী,ভিক্টোরিয়া হেলথ কেয়ারের চেয়ারম্যান ও ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র কনসালটেন্ট তানভির রহমান , বসুন্ধরা এবিজি মিডিয়ার নির্বাহী পরিচালক মেহেদি হাসান বাবু , বাণিজ্য মন্ত্রণালয়ের অতিঃসচিব মনসুরুল আলমসহ আরো অনেকে ।
‘এএস ডব্লিও মেগা ফুড পার্ক ’ নামে এই প্রথম ক্যান্টনমেন্ট ও এর আশে পাশে এলাকায় মর্ডাণ ফুডকোর্ট হিসেবে পরিচিতি পাবে।এখানে বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক মানের খাবার পরিবেশনা, ইটালীয়, থাই, চাইনিজ, ভারতীয়, কাবাব, স্যান্ড উইচ, প্যাষ্ট্রি, বার্গার, কেক, ওয়াফেল, ক্রেইপসহ উন্নত দেশের নানা ধরনের খাবারের সমাহার দিয়ে সাজানো হয়েছে এই ফুড কোর্ট। ফুড কোর্টের ভেতরে প্রাকৃতিক পরিবেশ শহরের আর কোনো , এ ধরনের ফুড কোর্টে নেই। এখানে প্রকৃতির সবুজে ঘেরা পরিবেশের মাঝে উপভোগ করতে পারবেন দেশি-বিদেশী বিভিন্ন ব্যান্ডের ভিন্ন রকম খাবারের সাধ। পরিবারের সকলকে নিয়ে ঘুরে আসা কিংবা কিছু মূহূর্ত আনন্দঘন পরিবেশে কাটানো যাবে প্রিয়জনদের সাথে এই ফুডকোর্টে। এখানে বাচ্চাদের খেলার জন্য কিডস জোনের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে অনলাইন গ্রুপের কর্নধার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, ‘এএস ডব্লিও মেগা ফুড পার্কে' অনলাইন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে আমি প্রাকৃতিক পরিবেশে ফুড কোর্টের আয়োজন দেখতে পেয়েছি। সেই ধারনা ও পরিকল্পনা থেকেই আমি আমার প্রিয় শহরে এই ফুড কোর্ট প্রতিষ্ঠা করেছি। এরই মধ্যে এটি ব্যপকভাবে সাড়া ফেলেছে।আগামীতে আমার আরও পরিকল্পনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে এমন আরো ফুড কোর্ট প্রতিষ্ঠা করব’।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
Link Copied