ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

অবৈধ দখলে অস্তিত্ব সংকটে ঈশ্বরগঞ্জের সন্দুক খাল


ঈশ্বরগঞ্জ প্রতিনিধি photo ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-২-২০২৩ দুপুর ২:৩৯

দখল, দূষণ আর অবৈধ ভরাটের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে ঈশ্বরগঞ্জের ঐতিহবাহী সন্দুক খাল। উপজেলার সদর ইউনিয়নের খৈরাটি, মাঝিয়াকান্দী, তারাকান্দি ও কাকনহাটি গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত এক সময়ের খরস্রোতা খাল এটি। খালের দুই তীরে জবরদখল, বাঁধ দিয়ে মাছ চাষ ও খালের মধ্যে ময়লা-আবর্জনা ফেলাসহ নানা কারণে সংকুচিত হয়ে খালটির অস্তিত্ব এখন হুমকির মুখে। বর্তমানে নাব্যতা হারিয়ে খালটিতে নেই পানি প্রবাহ। এতে করে কৃষি জমিতে শীত মৌসুমে জলশূন্যতা ও বর্ষায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে হুমকির মুখে পড়েছে ৪টি গ্রামের শতশত একর কৃষি জমির পানি নিষ্কাশন ব্যবস্থা।

জানা যায়, উপজেলার চরহোসেনপুর সিন্নি বিল থেকে শুরু হয়ে কাঁচামাটিয়া নদীতে পতিত হওয়া এ খালটির দৈর্ঘ্য ৫.৩০ কিলোমিটার ও প্রস্থ ৮ মিটার। কাগজ-পত্রে খালটির প্রস্থ ৮ মিটার থাকলেও সরেজমিন কোথাও কোথাও দেখা যায় দুই মিটারেরও কম। আবার কিছু স্থানে খালের অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। দেখা যায় অবৈধভাবে বাঁধ দিয়ে খাল দখলে নিয়ে মাছ চাষ করছে স্থানীয় প্রভাবশালীরা।

পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কৃষি জমিগুলো সঠিকভাবে আবাদ করা যাচ্ছে না। এতে করে এ ইউনিয়নে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিগগিরই খালটি দখলমুক্ত করা না হলে কৃষকদের আর্থিক ক্ষতিসহ অত্র এলাকার কৃষিতে বিপর্যয় আসবে।দক্ষিণ কাকনহাটি গ্রামের কৃষক এমদাদুল হক জানান, বর্ষাকালে আমাদের জমিগুলোতে পানি আটকে ফসল নষ্ট হয়ে যায়। আমাদের কষ্টের ফসল রক্ষায় খালটি খনন করা জরুরী। 

কৃষক আব্দুল হাই জানান, বিভিন্ন জায়গায় অবৈধ বাঁধ নির্মাণে খালটিতে পানি প্রবাহ নেই। যার কারণে পানি আটকে আমাদের ফসল নষ্ট হচ্ছে। বয়োবৃদ্ধ কৃষক আশরাফ আলী জানান, বাপ চাচাদের মুখে শুনেছি গায়েবি সন্দুক গিয়ে এ খালটি তৈরি হয়েছিলো, তাই এর নাম সন্দুক খাল। অবৈধ দখলদাররা প্রভাবশালী হওয়ায় ভয়ে আমরা কথা বলতে পারিনা।৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার হারেছ আহমেদ জানান, জায়গায় জায়গায় অবৈধ দখলের কারণে খালটি এখন মৃত। খালটি খনন করে নাব্যতা ফিরিয়ে আনলে অত্র অঞ্চলের কৃষকরা উপকৃত হবে।

কাকনহাটি গ্রামের কৃষক আব্দুল হাই বলেন, খালটির উজানে বাঁধ থাকার কারনে এখন আগের মত পানি প্রবাহ নাই। খৈরাটি গ্রামের কৃষক মুক্তার হোসাইন জানান, খালটি খরস্রোতা ছিল। আমরা বর্ষাকালে দলবেঁধে মাছ ধরেছি এই খালে। মৃত প্রায় খালটি খনন করলে আমরা উপকৃত হবো।  জয়পুর গ্রামের কৃষক দেলোয়ার হোসেন বলেন, আবাদী জমির ভালো ফসল উৎপাদনের স্বার্থে খালটি খনন করা খুব জরুরী। কৃষক বান্ধব সরকার দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিবে বলে আমরা আশাবাদী।
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, নাব্যহীন খালগুলোর তালিকা প্রনয়ণ করা হয়েছে, খুব শীঘ্রই অবৈধভাবে খাল দখলের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত