ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

র‌্যাবের হাতে ফেন্সিডিল ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক: পিকআপ জব্দ


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১৭-২-২০২৩ বিকাল ৫:১৬
সিরাজগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-১২) সদস্যরা।  
 
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কড্ডার মোড় নিমার্নাধীন ফ্লাইওভারের নিচে থেকে ১৪৬ বোতল ফেন্সিডিল এবং রাতে সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকার হাজী ঈমান আলী মার্কেটের সামনে থেকে ১৯৭ পিস ইয়াবা সহ তাদেরকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত ফেন্সিডিল ব্যবসায়ী গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার উত্তর সাবদিন (মরিচাপুর) গ্রামের মো. খেতাব উদ্দিন প্রধানের ছেলে মো. আনছার আলী প্রধান (২৭) ও ইয়াবা ব্যবসায়ী দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. জুয়েল (৩২)।
 
শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বেলা ১২টা দিকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান।
 
তিনি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, বৃহস্পতিবার বিকালে কড্ডার মোড় নিমার্নাধীন ফ্লাইওভার এর নিচে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪৬ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১ টি পিকআপ ও ২ টি মোবাইল জব্দ করেন।
 
অপরদিকে, বৃহস্পতিবার রাতে সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর হাজী ঈমান আলী মার্কেটের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯৭ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছে। এছাড়া তার নিকটে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল জব্দ করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সলঙ্গা ও সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন