লালমনিরহাট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়কের মৃত্যু
লালমনিরহাট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এস. কে. খাজা মঈন উদ্দিন (৬৯) মারা গেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাদ মাগরিব লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ময়দানে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। পরে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে লালমনিরহাটে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, এস. কে. খাজা মঈন উদ্দিন লালমনিরহাটের খোচাবাড়ী (বি. ডি. আর. রোড)স্থ কারাগার মঞ্জিলে ১৯৫৪খ্রিঃ ১৫ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত এস. কে. ফয়েজ উদ্দিন ও মাতা- প্রয়াত জুলেখা বেগম। তিনি ৬ভাই-২বোনের মধ্যে দ্বিতীয়।
"রক্তাক্ত বাংলার অন্তরালে" গ্রন্থের রচয়িতা এবং লালমনিরহাট মহকুমা ও জেলা বাস্তবায়নে ভূমিকা পালন করেছিলেন তিনি। পাশাপাশি তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ছিলেন।
এছাড়াও তিনি লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় বড় মসজিদের সদস্য, নবাবের হাট জামে মসজিদের সাবেক সভাপতি ছিলেন।
লালমনিরহাট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এস. কে. খাজা মঈন উদ্দিন-এঁর মৃত্যুতে সকল রাজনৈতিক নেতা, সুশিল সমাজ ও জেলার আপামর জনগন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ১কন্যা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ
Link Copied