খুলনায় চলছে কঠোর লকডাউন
করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী শুক্রবার (২৩ জুলাই) ভোর থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। খুলনা মহানগরীসহ ৯ উপজেলা ও দুটি পৌরসভার মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। তৎপর রয়েছেন প্রশাসনের সদস্যরা। অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যাত্রীবাহী পরিবহন খুলনা থেকে ছেড়ে যায়নি। তবে রাতে যে সকল বাস ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়েছে তার দু-একটা সকালের দিকে দেখা গেছে।
শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় অনেকেই বাড়ি থেকে বের হয়নি। নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলা মোড়ে কয়েকটি ফলের দোকান ছাড়া অধিকাংশ দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। দু-একজন চলাচল করলেও পুলিশের চেকপোস্টের কাছে এসে তাদের জবাবদিহি করতে হচ্ছে। অকারণে মোটরসাইকেলে ঘোরাঘুরির কারণে কয়েকজনকে পুলিশের মুখোমুখি হতে হয়েছে। আটক করা হয়েছে অনেকের গাড়ি। দূরপাল্লার বাসের কয়েকজন যাত্রীকে মালামাল নিয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে গাড়ির জন্য। সকাল থেকে নগরীর কোথাও কোন গণপরিবহন চলতে দেখা যায়নি।
বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে খুলনার উদ্দেশে আসেন জনৈক আব্দুর রহমান।। ঈগল পরিবহনের গাড়ি থেকে স্ট্যান্ডে দাঁড়িয়ে গণপরিবহনের জন্য অপেক্ষা করেন দাকোপ যাওয়ার জন্য। কোনো পরিবহন না পেয়ে ভ্যানে চড়ে যান গল্লামারী। সেখান থেকে আবারো ভ্যানে চড়ে বাড়িতে যাবেন বলে জানান।
অনেককেই মোটরসাইকেলে করে নগরীতে ঘুরতে দেখা যায়। তবে শিববাড়ী মোড়ে বা ময়লাপোতা এসে পুলিশের কাছে অনেককে ধরা পড়তে দেখা গেছে। পুলিশি জিজ্ঞাসাবাদে কোনো উত্তর দিতে না পারায় বশেকয়েকটি মোটরসাইকেল আটক করতে দেখা গেছে।
এদিকে মূল সড়ক ফাঁকা থাকলেও নগরীর অলিগলিতে রয়েছে জনসমাগম। খোলা রয়েছে চা ও কিছু মুদি দোকান। অর্ধেক সাটার নামিয়ে সেখানে চলছে সব বয়সী মানুষের আড্ডা। পুলিশের গাড়ি দেখামাত্র দোকান বন্ধ করে পালিয়ে যাচ্ছে।
খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানান, সরকারি প্রজ্ঞাপনে যে নির্দেশগুলো দেয়া আছে সেগুলো জনগণ মানছে কি-না আমরা সেটা দেখব। যৌক্তিক কারণ ছাড়া যারা ঘর থেকে বাইরে বের হবে বা আড্ডা দেবে সেখানে আমরা অভিযান চালিয়ে তাদের বাড়ি পাঠানোর চেষ্টা করব। এরপরও তারা না শুনলে মামলা দেব। দুটি টিম নগরীতে কাজ করছে। তাদের সাথে রয়েছে এপিবিএনের সদস্যরা। প্রয়োজনে অন্য বাহিনীর সদস্যরাও অভিযানের সাথে যোগ হবে।
এদিকে ভোর থেকে জেলার ৯ উপজেলায় ও দুটি পৌরসভা এলাকায় মোড়ে মোড়ে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। তবে ভ্যান ও ইজিবাইকে চড়ে বিভিন্ন উপজেলা থেকে কাটা পথে নগররীতে আসতে দেখা গেছে।
জামান / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন