মাছের ড্রামে করে বাড়ি যাওয়ার চেষ্টা
সরকার ঘোষিত কঠোর লকডাউনে প্রশাসনের চোখ ফাঁকি দিতে মাছবাহী ট্রাকে ড্রামের ভেতর চেপে বসেছিলেন ১০ জন যাত্রী। ট্রাকটি ঢাকা থেকে বের হয়ে জয়দেবপুর চৌরাস্তা পার হলেও রাজেন্দ্রপুর এলাকায় মহানগর পুলিশের চোখ ফাঁকি দিতে পারেননি মাছের ড্রামে লুকিয়ে থাকা যাত্রীরা। পুলিশ তাদের ড্রাম থেকে বের করে ছেড়ে দিলেও ট্রাকচালকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) দুপুরে রাজেন্দ্রপুর চৌরাস্তার গাজীপুর মহানগর পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাছবাহী ট্রাক দেখে সন্দেহ হলে চেকপোস্টে থামিয়ে তল্লাশি করা হয়। ট্রাকে তল্লাশি করে মাছের ড্রামের ভেতর থেকে ১০ যাত্রীকে উদ্ধার করে পুলিশ। তারা ড্রামের ভেতরে বসা ছিল। পরে পুলিশ ড্রামের ভেতর থেকে যাত্রীদের নামিয়ে ছেড়ে দেয় এবং চালকের বিরুদ্ধে প্রচলিত আইন ব্যবস্থা নেয়।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা গাড়িগুলো যানজটে পড়ার কারণে ভোর ৬টার আগে পৌঁছতে পারেনি। তাই লকডাউন শুরুর প্রথম দিন একটু ছাড় দেয়া হচ্ছে।
জামান / জামান
প্রকৃতির রক্ষক কাপ্তাইয়ের ইমরান: লোকালয় থেকে সাপ উদ্ধার করে বনে ফেরানোই যার নেশা
বিদ্যুৎ সাশ্রয়ে দাউদকান্দি ও গৌরীপুর বাজারে অভিযান, ৪ দোকানদারকে জরিমানা
লোহাগাড়ায় নির্বাচন ছাড়াই ক্রীড়া কমিটি: ইউএনওকে হাইকোর্টের শোকজ
সাভারে রংমিস্ত্রির ওপর সুইচগিয়ার চাকু নিয়ে হামলা, গুরুতর আহত ১
নরসিংদীতে অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ
ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
উজানটিয়ায় মাদক ও অনলাইন জুয়া বিরোধী র্যালি-সমাবেশ
কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন