ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাবিতে চারদিন ব্যাপী বইমেলার উদ্বোধন


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ১৮-২-২০২৩ দুপুর ৪:২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারদিন ব্যাপী 'অমর একুশে গ্রন্থ কুটির-২০২৩' উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ই ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু মেলার উদ্বোধন করেন। রাবি সায়েন্স ক্লাব মেলার আয়োজন করেছে।
 
চারদিন ব্যাপী এই মেলা চলবে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে এটি। এবারের মেলায় স্টল থাকছে মোট ১৫টি। স্টলগুলোতে বিভিন্ন প্রকাশনীর প্রায় ২৫ হাজার বই স্থান পেয়েছে। 
 
বাংলা সাহিত্যের এক বিশাল ভাণ্ডার হিসেবে পরিণত হয়েছে এই বইমেলা। উপন্যাস, কবিতা, সায়েন্স ফিকশন, শিশুদের জন্য বিজ্ঞান বাক্স, থ্রিলার ও অ্যাডভেঞ্চার, ইসলামী বই, কমিকস, শিশুতোষ ও কিশোর সমগ্র, বিজ্ঞানের ম্যাগাজিন, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন, রাজনীতি, ইতিহাসসহ বিভিন্ন জনরার বই থাকছে এই মেলায়। সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী অঞ্চলের শিক্ষক-শিক্ষার্থী ও লেখক-লিখিকাদের বই নিয়ে একটা বিশেষ স্টল আছে এই বইমেলায়।
 
সায়েন্স ক্লাবের সভাপতি আবিদ হাসান গণমাধ্যমকে বলেন, একবিংশ শতাব্দীর এই সময় উত্তর আধুনিকতার যুগে মানুষের সাথে বইয়ের সম্পর্ক দিন দিন কমছে। একাডেমিক পড়াশোনার বাহিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বইয়ের অন্য জগৎ এর সাথে পরিচয় করিয়ে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ২০১৮ সাল থেকে প্রতি বছর বই মেলার আয়োজন করে আসছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের লেখকদের উৎসাহ প্রদানে আমারা আলাদা কর্নার রাখছি। যার মাধ্যমে পাঠক এবং লেখকদের মাঝে সম্পর্ক তৈরী হবে।
 
মেলার উদ্বোধনীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামাণিক, ছাত্র উপদেষ্টা এম তারেক নুর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ইইই বিভাগের অধ্যাপক আবু বকর ইসমাইল, অধ্যাপক বিধান চন্দ্র দাস, অধ্যাপক তারিকুল হাসান, স্থানী কমিটির সদস্য রেজাউল করিম ও ক্লাবের আজীবন সদস্য সৌরভ পালসহ সায়েন্স ক্লাবের সদস্যরা।
 

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য