উল্লাপাড়ায় র্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ সুমন মিয়া নামের (৩৫) এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
রবিবার দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কের সলঙ্গার হাটিকুমরুল রোডের খান আবাসিক হোটেলের সামনে এ অভিযান চালানো হয়।
আটককৃত সুমন মিয়া কুমিল্লার বি-বাড়িয়া সদর থানার দক্ষিন পৈরতলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ এরশাদুর জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক আসামী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় গাঁজা সরবরাহ করে আসছিলো।
আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার
আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা
নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম
ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন
পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
Link Copied