বিধিনিষেধ অমান্য করায় মালয়েশিয়ায় ২৫ বাংলাদেশি গ্রেপ্তার
করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করে নৈশভোজে অংশ নেওয়ায় মালয়েশিয়ায় ২৫ প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সরকারের জারি করা ন্যাশনাল রিকভারি প্ল্যানের প্রথম ধাপের লকডাউনে আটক ২৫ জনের প্রত্যেককে ৫ হাজার রিঙ্গিত করে জরিমানাও করেছেন দেশটির আদালত। স্থানীয় সময় গত মঙ্গলবার (২০ জুলাই) দেশটির পেনাং রাজ্যের জর্জটাউন শহরের বাতু মুওংয়ের একটি বাড়িতে ঈদুল আজহার রাতে ভোজের আয়োজন করেছিলেন এসব প্রবাসী। পরে ঘটনাস্থল থেকে ওই ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনের অভিযোগ করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগের পরিপেক্ষিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আটকরা সবাই একই কোম্পানির নির্মাণ শ্রমিক। তাদের সবার বয়স ২৩ থেকে ৪১ বছরের মধ্যে।
আদালত সূত্রে জানা যায়, ২৩ জুলাই আদালতের বিচারক নরসালহা হামজাহ এ মামলায় দোষ স্বীকার করার পর তাদের প্রত্যেককে ৫ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়। অনাদায়ে ২ মাসের জন্য কারাগারে পাঠানোর আদেশ দেন। আটক ২৫ জনের মধ্যে ২১ জনের বৈধ নথিপত্র থাকলেও বাকিদের কাছে দেশটিতে থাকার বৈধ নথিপত্র ছিল না বলেও জানিয়েছেন আদালত।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন