ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, বিষয়ে সাংবাদিকের সাথে সিভিল সার্জন এর মত বিনিময়


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯-২-২০২৩ বিকাল ৫:৪৬
সোমবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইন সফল করতে সরকারি-বেসরকারি দপ্তর, এনজিও, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, মসজিদের ইমাম ও সাংবাদিকদের নিয়ে ব্যাপক প্রচারের উদ্যোগ বাস্তবায়ন করছে সিভিল সার্জন অফিস। এরই অংশ হিসেবে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ। তিনি জানান, জেলার ৫ উপজেলায় ২ লাখ ১৮ হাজার ৭১ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইনে জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার ১ হাজার ১৬৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯১ হাজার ৬১৪ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৪৫৭ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে ১৮৯ জন স্বাস্থ্য সহকারী, ২৩৭ জন পরিবার কল্যাণ সহকারী এবং ৩ হাজার ৪৮৩ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।
 
সিভিল সার্জন ভিটামিন এ’র গুণাগুণ বিশ্লেষণ করেন এবং ক্যাম্পেইন সফল করে ভবিষ্যৎ প্রজন্মকে রাতকানাসহ অন্যান্য রোগমুক্ত করে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
আরো বক্তব্য দেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ইপিআই সুপারিনটেনডেন্ট আমিরুল ইসলাম জীবন।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা